• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
Headline
দুর্গাপুরে নিরাপদে বসবাসের দাবিতে হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন গোপালগঞ্জ ছাড়া দেশের সব জেলায় জুলাই পদযাত্রা করবে এনসিপি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারে গণমিছিল কুমিল্লায় উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে: মন্ত্রী জাকারিয়া তাহের সুমন শায়েস্তাগঞ্জে সাবেক নারী ইউপি সদস্য হত্যা মামলায় ফারুক গ্রেপ্তার মৌলভীবাজারে শ্রীমঙ্গলে মা’দক প্রতিরোধে সচেতনতামুলক সভা সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়ালাইসিস ইউনিট স্থাপন হবে-স্বাস্থ্যমন্ত্রী পাঁচবিবিতে অসদুপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থী বহিস্কার গোপালগঞ্জে সাড়ে ৩শ শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ আমাকে বৃক্ষ হিসেবে রোপন করুন,আমি আপনাদের ফল দিবো, মেয়র প্রার্থী

রাণীনগরে রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন- এমপি এসএম রেজাউল

রাজেকুল ইসলাম, নওগাঁ প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ১০ মে, ২০২৬

নওগাঁর রাণীনগর উপজেলায় গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করণের লক্ষে হেরিং বোন বন্ড প্রকল্পের আওতায় শনিবার বিকেলে এইচবিবি কাজের উদ্বোধন উদ্বোধন করেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি এসএম রেজাউল ইসলাম রেজু।

কাজ গুলো হচ্ছে উপজেলার হাতিরপুল থেকে দক্ষিণ রাজাপুর অভিমুখে ১ হাজার মিটার এইচবিবি রাস্তা চুক্তি মুল্য ধরা হয়েছে ৮০ লাখ ১৩ হাজার ৭৪৬ টাকা এবং গুয়াতা শফিকের বাড়ি হতে মসজিদ অভিমুখে ৫০০মিটার রাস্তার চুক্তি মূল্য ধরা হয়েছে ৪০ লাখ ৬ হাজার ৮৭৩ টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাবেক সভাপতি এসএম আল ফারুক জেমস, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক নয়ন খান লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদ হাসান বেলাল, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category