• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
Headline
দুর্গাপুরে নিরাপদে বসবাসের দাবিতে হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন গোপালগঞ্জ ছাড়া দেশের সব জেলায় জুলাই পদযাত্রা করবে এনসিপি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারে গণমিছিল কুমিল্লায় উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে: মন্ত্রী জাকারিয়া তাহের সুমন শায়েস্তাগঞ্জে সাবেক নারী ইউপি সদস্য হত্যা মামলায় ফারুক গ্রেপ্তার মৌলভীবাজারে শ্রীমঙ্গলে মা’দক প্রতিরোধে সচেতনতামুলক সভা সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়ালাইসিস ইউনিট স্থাপন হবে-স্বাস্থ্যমন্ত্রী পাঁচবিবিতে অসদুপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থী বহিস্কার গোপালগঞ্জে সাড়ে ৩শ শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ আমাকে বৃক্ষ হিসেবে রোপন করুন,আমি আপনাদের ফল দিবো, মেয়র প্রার্থী

রাণীনগরে সিসি ক্যামেরা ফাঁকি দিয়ে,দেড় লাখ টাকার সিগারেট চুরি

রাজেকুল ইসলাম, নওগাঁ প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

রাণীনগর উপজেলায় একের পর এক চুরির ঘটনার মধ্যেই এবার চোরচক্র তাদের কৌশল ও টার্গেটে নতুন পরিবর্তন এনেছে। বাজারজুড়ে সিসি ক্যামেরার কভারেজ বাড়ায় মুখ কাপড়ে ঢেকে এবং পরিকল্পিত উপায়ে চালের টিন কেটে দোকানে ঢুকে দামী ব্র্যান্ডের সিগারেট চুরির ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

রোববার গভীর রাতে নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর বাজার চারমাথা এলাকার ওমর সুপার মার্কেটে অবস্থিত সাংবাদিক ও রাণীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাহাজুল ইসলামের “মেসার্স সাহাজুল ট্রেডার্স” নামের পাইকারি দোকানে এই দুঃসাহসিক চুরি সংঘটিত হয়। চোরেরা দোকানের চালের টিন কেটে ভেতরে প্রবেশ করে বেনসন, গোল্ড লিফ, স্টারসহ বিভিন্ন নামি ব্র্যান্ডের প্রায় দেড় লাখ টাকার সিগারেট নিয়ে পালিয়ে যায়।

দোকান মালিক সাহাজুল ইসলাম জানান, প্রতিদিনের মতো রাত প্রায় ১০টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়িতে যান। সোমবার সকালে দোকান খুলতেই দেখতে পান ভেতরের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে। পরে দোকানের চালের অংশ কাটা দেখতে পেয়ে তিনি বুঝতে পারেন সংঘবদ্ধ চোরচক্র পরিকল্পিতভাবে দোকানে ঢুকে মূল্যবান সিগারেট লুট করেছে।এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, বাজারে সিসি ক্যামেরা থাকলেও চোরচক্র এখন আরও কৌশলী হয়ে উঠেছে। মুখ ঢেকে ও নির্দিষ্ট মালামাল টার্গেট করে সংঘবদ্ধভাবে চুরি চালানোয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বাড়ছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া মন্ডল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে জড়িতদের গ্রেফতারসহ এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category