• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
Headline
নলছিটিতে দুই আওয়ামী লীগ কর্মী গ্রে’প্তার করেছে পুলিশ বেলাবোতে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা আ.লীগের কর্মসূচি ঘিরে অভিযানে রূপালী ব্যাংক কর্মকর্তা গ্রে’প্তার “টুঙ্গিপাড়ায় ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাগ করলেন বাবা নারী ও কন্যাশিশু সুরক্ষায় ব্র্যাকের অ্যাডভোকেসি সভা আ.লীগের অপতৎপরতার প্রতিবাদে বেলাবোতে রাজপথে যুবদল-ছাত্রদল মৌলভীবাজার সওজে টেন্ডারে স্বচ্ছতা, প্রশংসায় নির্বাহী প্রকৌশলী কুমিল্লা শিক্ষা বোর্ডে প্রশাসনিক রদবদল, নিয়োগ পেলেন দুই কর্মকর্তা পাঁচবিবিতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে যুবকের মৃ’ত্যু গোপালগঞ্জে ২ জন অফিসারসহ ১৭১ জন সেনা সদস্য মোতায়েন

শ্রীমঙ্গল হাসপাতালে মেয়াদোত্তীর্ণ পাউরুটি সরবরাহের অভিযোগ

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ১ জুন, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে রোগীদের মাঝে মেয়াদবিহীন পাউরুটি ও নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স তুলী এন্টারপ্রাইজের বিরুদ্ধে।

রবিবার(৩১ মে) সরেজমিনে গিয়ে দেখা যায় ৫০ শয্যাবিশিষ্ট শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সকালের নাশতা হিসেবে মেয়াদবিহীন পাউরুটি, নিম্নমানের কলা ও পরিমাণে কম খাবার সরবরাহের অভিযোগ উঠেছে। রোগীদের খাবারের এমন অবহেলা ও অনিয়মে হাসপাতালজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী রোগী ও স্বজনরা বলেন, রোগীদের খাবারের জন্য সরকারি বরাদ্দ থাকলেও বাস্তবে মানসম্মত ও স্বাস্থ্যসম্মত খাবার দেওয়া হচ্ছে না।
অসুস্থ মানুষের জন্য পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সরবরাহ করা পাউরুটিতে কোনো উৎপাদন তারিখ বা সিল ছিল না, পাশাপাশি কিছু কলাও ছিল পঁচা ও নিম্নমানের।

চিকিৎসাধীন ডায়রিয়া রোগী আব্দুর রহমান বলেন, আমি গতকাল থেকে হাসপাতালে ভর্তি আছি। সকালে নাশতা হিসেবে আমাকে মেয়াদবিহীন একটি পাউরুটি ও পঁচা কলা দেওয়া হয়েছে। পাউরুটি মুখে দেওয়ার পর দুর্গন্ধে বমি চলে আসে। পরে না খেয়ে রেখে দিয়েছি। প্যাকেটে উৎপাদনকারী প্রতিষ্ঠানের সিল বা কোনো তারিখও ছিল না।

চিকিৎসাধীন দীপালী নামে এক চা শ্রমিক বলেন, সকালের নাশতায় একটি কলা ও সিল-তারিখবিহীন বনরুটি দেওয়া হয়েছে।রোগীদের জন্য এমন খাবার দেওয়া ঠিক হয়নি। আমরা সব সময় নিরাপদ ও মানসম্মত খাবার আশা করি।

ফয়সল নামে এক শিশু রোগীর স্বজন বলেন,আমার ৪ বছরের শিশুকে নিয়ে হাসপাতালে ভর্তি আছি। শিশু ওয়ার্ডে থাকা প্রতিটি রোগীকে এক পিস নিম্নমানের কলা ও মেয়াদবিহীন পাউরুটি দেওয়া হয়েছে। অথচ পাশের ওয়ার্ডে দুই পিস করে কলা হয়েছে। এমন অনিয়ম চলছে।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের সেবার মান আরও উন্নত করে রোগীদের আস্থা ও সন্তুষ্টি বৃদ্ধি করা। স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার নিশ্চিত করা। এবিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে, এটাই হাসপাতাল কর্তৃপক্ষ কাছে রোগীর স্বজনদের প্রত্যাশা।

ঠিকাদার মেসার্স তুলী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী পাকিজ মিয়া অভিযোগের সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, লোকাল বেকারি থেকে পাউরুটি সংগ্রহ করা হয়েছিল। যেখানে সিল ও উৎপাদনের তারিখ ছিল না।

এবিষয়ে হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. নিশাত নাওয়াল মুমু বলেন, বিষয়টি অভিযোগ পাওয়ার পর ঊর্ধ্বতন কতৃপক্ষকে জানানো হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সিনথিয়া তাসমিন বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্হা নেওয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category