• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
Headline
দুর্গাপুরে নিরাপদে বসবাসের দাবিতে হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন গোপালগঞ্জ ছাড়া দেশের সব জেলায় জুলাই পদযাত্রা করবে এনসিপি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারে গণমিছিল কুমিল্লায় উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে: মন্ত্রী জাকারিয়া তাহের সুমন শায়েস্তাগঞ্জে সাবেক নারী ইউপি সদস্য হত্যা মামলায় ফারুক গ্রেপ্তার মৌলভীবাজারে শ্রীমঙ্গলে মা’দক প্রতিরোধে সচেতনতামুলক সভা সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়ালাইসিস ইউনিট স্থাপন হবে-স্বাস্থ্যমন্ত্রী পাঁচবিবিতে অসদুপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থী বহিস্কার গোপালগঞ্জে সাড়ে ৩শ শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ আমাকে বৃক্ষ হিসেবে রোপন করুন,আমি আপনাদের ফল দিবো, মেয়র প্রার্থী

সামাজিক সম্প্রীতি ও আইন-শৃঙ্খলা রক্ষায় দেশীয় অ’স্ত্র জমাদান কর্মসূচি অনুষ্ঠিত

মো.রুবেল মিয়া অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ১৫ জুন, ২০২৬

সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে কিশোরগঞ্জের অষ্টগ্রামে দেশীয় অস্ত্র জমাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ জুন) দুপুর ২টায় অষ্টগ্রাম থানা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে অষ্টগ্রাম থানা পুলিশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, সমাজে শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ ও দেশীয় অস্ত্রমুক্ত পরিবেশ গড়ে তোলা অত্যন্ত জরুরি। তিনি সকলকে স্বেচ্ছায় দেশীয় অস্ত্র জমা দিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠায় সহযোগিতা করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান। তিনি বলেন, সামাজিক সম্প্রীতি ও আইন-শৃঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতা অপরিহার্য। অস্ত্রের ব্যবহার নয়, শান্তি ও সম্প্রীতির চর্চাই একটি উন্নত সমাজ গঠনের প্রধান উপায়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ এবং উপজেলা
বিএনপি সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল
বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম নিজামুল হক নজরুল
বিএনপির সাংগঠনিক সম্পাদক এস. এম. শাহীন।
বিএনপির নেতা আনোয়ার হোসেন আনা
বক্তারা সমাজে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং দেশীয় অস্ত্র পরিহার করে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার গুরুত্ব তুলে ধরেন।

“অস্ত্রের বদলে আস্থা, সহিংসতার বদলে সম্প্রীতি” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজ গঠনে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category