• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
Headline
দুর্গাপুরে নিরাপদে বসবাসের দাবিতে হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন গোপালগঞ্জ ছাড়া দেশের সব জেলায় জুলাই পদযাত্রা করবে এনসিপি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারে গণমিছিল কুমিল্লায় উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে: মন্ত্রী জাকারিয়া তাহের সুমন শায়েস্তাগঞ্জে সাবেক নারী ইউপি সদস্য হত্যা মামলায় ফারুক গ্রেপ্তার মৌলভীবাজারে শ্রীমঙ্গলে মা’দক প্রতিরোধে সচেতনতামুলক সভা সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়ালাইসিস ইউনিট স্থাপন হবে-স্বাস্থ্যমন্ত্রী পাঁচবিবিতে অসদুপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থী বহিস্কার গোপালগঞ্জে সাড়ে ৩শ শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ আমাকে বৃক্ষ হিসেবে রোপন করুন,আমি আপনাদের ফল দিবো, মেয়র প্রার্থী

সিরাজগঞ্জ সরকারি খাদ্য গুদামে বোরো সংগ্রহ উদ্বোধন

খোরশেদ আলম খসরু,সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ১৩ মে, ২০২৬

সিরাজগঞ্জ সদর উপজেলা সরকারি খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহ ২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৩ মে) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা সরকারি খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো ধান ক্রয়ের উদ্বোধন করেন সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার ও উপজেলা সংগ্রহ কমিটির সভাপতি মোঃ মামুন খান।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এ বছরে সরকারিভাবে ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ হাজার ৪শ ৩২ মেট্রিক টন। এছাড়া সিদ্ধ চাল ১ হাজার ৮শ ৯৫ মেট্রিক টন এবং গম ১৩৪ মেট্রিক টন। এবার প্রতি কেজি ধানের মূল্য ধরা হয়েছে ৩৬ টাকা। এছাড়া সিদ্ধ চাল প্রতি ৪৯ টাকা এবং গম ৩৬ টাকা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার নাসিম হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাজের হোসেন, সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা মোঃ মঈন উদ্দীন, মিল মালিক সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রেজাউল করিম রোকনী, কৃষক প্রতিনিধি মোঃ তোফাজ্জল হোসেন ভুইয়া সহ বিভিন্ন স্তরের কর্মকর্তা, ব্যবসায়ী ও কৃষকগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ২জন কৃষকের হাতে ওজন, মান, মজুদ সনদ তুলে দেন। উদ্বোধনী দিনে কৃষক মোঃ জয়নাল আবেদিন ও মোঃ আবুল কালাম আজাদ ৫ টন ধান বিক্রয় করেন। পরিশেষে মোনাজাতের মাধ্যমে ধান, চাল ও গম ক্রয়ের শুভ উদ্বোধন করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category