• শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
Headline
তারেক রহমানের নেতৃত্বে বিএনপির প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান মুকসুদপুরে কাজ শেষেই ধসে পড়ল গাইড ওয়াল,নিম্নমানের কাজের অ’ভিযোগ মধুপুরে শিল্প ও বণিক সমিতির সম্পাদকের বিরুদ্ধে জমি দখলের অ’ভিযোগ হাতিয়ায় আম গাছ থেকে পড়ে বৃদ্ধার মৃ’ত্যু গাজীপুরের সাংবাদিক নেতা আব্দুল হামিদ আর নেই মান্দায় অনলাইন জুয়ার আসরে অভিযান, গ্রেফতার ১৫ মাদকমুক্ত সমাজে খেলাধুলার বিকল্প নেই: বিদ্যুৎ মন্ত্রী কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ই’য়াবা সহ গ্রে’প্তার ১ মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রদান ঠাকুগাঁওয়ে খোলা মাঠে পড়ে ছিল এসএসসির ৫০ খাতা

হাতিয়ায় আম গাছ থেকে পড়ে বৃদ্ধার মৃ’ত্যু

হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া ( নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ১৫ মে, ২০২৬

নোয়াখালীর হাতিয়ায় আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মো. ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার বুড়িচর ইউনিয়নের গুল্লাখালি গ্রামের বাদুরগো বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসলাম ওই গ্রামের বাসিন্দা ও পেশায় কৃষক ছিলেন। তিনি তিন সন্তানের জনক।

স্থানীয়দের ভাষ্য, দুপুরে বসতবাড়ির রান্না ঘরের পাশে থাকা একটি আম গাছে আম পাড়ার জন্য ওঠেন ইসলাম। এ সময় হঠাৎ তিনি গাছ থেকে নিচে থাকা রান্নাঘরের টিনের চালের ওপর পড়ে যান। পরে সেখান থেকে মাটিতে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় ওছখালী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, বিষয়টি পুলিশকে প্রথমে জানানো হয়নি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category