• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
Headline
কক্সবাজারে বিজিবির ৪ অভিযানে ২.০৭ লাখ ইয়াবা উদ্ধার, আটক ৭ সাতক্ষীরায় জলবায়ু বাস্তুচ্যুত বস্তিবাসীর ন্যায্য অধিকার দাবিতে মানববন্ধন আইনজীবী ফোরামকে স্বীকৃতির দাবিতে সাতক্ষীরায় মিছিল-সমাবেশ সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস’ পালিত নাজিম উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ সাতক্ষীরায় শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২০২৬ উদযাপিত অষ্টগ্রামে পুলিশের অভিযান: গাঁজাসহ দুই মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার অষ্টগ্রামে ই’য়াবাসহ মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার নওগাঁয় শুরু হয়েছে শ্রীশ্রী জগন্নাথ দেবের ৯ দিনব্যাপী রথযাত্রা

হালুয়াঘাটে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত: ৭ জনের কারাদণ্ড

এম,এ মালেক, হালুয়াঘাট(ময়মনসিংহ)প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ২৪ জুন, ২০২৬

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। আজ বুধবার (২৪ জুন) উপজেলার বিভিন্ন স্থানে মাদক সেবন ও বিক্রির দায়ে ৭ জন মাদকসেবী ও ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
​অভিযানটি পরিচালনা করেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ।
হালুয়াঘাট থানা পুলিশের একটি চৌকস টিমের সক্রিয় সহায়তায় হালুয়াঘাট উপজেলার মনিকুড়া ও গোবরাকুড়া এলাকার বিভিন্ন স্পটে এই অভিযান চালানো হয়।
​ভ্রাম্যমাণ আদালত মাদক সেবন ও বিক্রির দায়ে আটক প্রত্যেককে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করেন।
​দণ্ডপ্রাপ্তরা হলেন:
১. জিয়াউল হক মিন্টু (২৪), পিতা- আব্দুল বারেক মুন্সী, সাং-পূর্ব গোবরাকুড়া।
২. সিয়াম (১৯), পিতা- কামরুল ইসলাম, সাং-পূর্ব গোবরাকুড়া।
৩. চাঁন মিয়া @ সুলতান (৪২), পিতা-মোঃ হাবীবুল্লাহ, সাং-দক্ষিণ মনিকুড়া।
৪. রিপন মিয়া (৪৮), পিতা- মৃত হরমুজ আলী, সাং-হালুয়াঘাট উত্তর বাজার।
৫. মো. জয় (২৪), পিতা- মোঃ আবুল হাসেম, সাং-মনিকুড়া।
৬. ইয়াসিন @ আকাশ (২৫), পিতা- মৃত ফজল হক, সাং-মনিকুড়া।
৭. মো. আলাউদ্দিন (২৮), পিতা- মৃত হজরত আলী, সাং-কাটাবাড়ী গ্রাম, গাজিরভিটা।

​অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ বলেন, “মাদক সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ। এটি ব্যক্তি, পরিবার ও সমাজের স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করে এবং অপরাধ প্রবণতা বাড়িয়ে দেয়। সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে আমরা মাদক নির্মূলে বদ্ধপরিকর।”
​হালুয়াঘাট উপজেলা প্রশাসন ও থানা পুলিশ সমন্বিতভাবে মাদকমুক্ত হালুয়াঘাট গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category