• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
Headline
ভিডিও ছড়িয়ে পড়ার পর চুনারুঘাটের এএসআই প্রত্যাহার পানছড়িতে স্যাম ইউনিটের চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর ভৈরবে বাড়ির আঙ্গিনা থেকে সিঙ্গাপুর প্রবাসীর হাত-পা বাঁ’ধা লা/শ উদ্ধার সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির বিক্ষোভ অষ্টগ্রামে জলমহাল নিয়ে সংঘর্ষ, বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ অষ্টগ্রামে জলমহাল দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫ নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড

হালুয়াঘাটে ২২০ ফুট দৈর্ঘ্য কাঠের সেতু উদ্বোধন-এমপি সালমান ওমর রুবেল

এম,এ মালেক, হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ১ জুন, ২০২৬

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ৮নং নড়াইল ইউনিয়নে দুই গ্রামের মানুষের দীর্ঘদিনের যোগাযোগের কষ্ট লাঘব করতে একটি কাঠের সেতু উদ্বোধন করা হয়েছে।
​(ময়মনসিংহ-১) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো: সালমান ওমর রুবেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিভাবে এই কাঠের সেতুটির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
​জানা গেছে, ৮নং নড়াইল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাতাকুচি ও বটগাছিয়া গ্রামের সংযোগ স্থাপনকারী গুদারিয়া নদীর উপর এই সেতুটি নির্মাণ করা হয়েছে। সেতুটির দৈর্ঘ্য ২২০ ফুট।

সংসদ সদস্য আলহাজ্ব মো: সালমান ওমর রুবেলের নিজস্ব অর্থায়নে এবং স্থানীয় জনসাধারণের সার্বিক সহযোগিতায় এই জনগুরুত্বপূর্ণ সেতুটি নির্মিত হয়।
​সেতু উদ্বোধনের সময় স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই সেতুটি নির্মিত হওয়ায় বাতাকুচি ও বটগাছিয়া গ্রামসহ আশেপাশের হাজারো মানুষের যাতায়াত এবং কৃষিপণ্য পরিবহনে এক নতুন দিগন্তের উন্মোচন হলো। দুর্ভোগ দূর হওয়ায় স্থানীয় বাসিন্দারা সংসদ সদস্য ও সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category