• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
Headline
দুর্গাপুরে নিরাপদে বসবাসের দাবিতে হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন গোপালগঞ্জ ছাড়া দেশের সব জেলায় জুলাই পদযাত্রা করবে এনসিপি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারে গণমিছিল কুমিল্লায় উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে: মন্ত্রী জাকারিয়া তাহের সুমন শায়েস্তাগঞ্জে সাবেক নারী ইউপি সদস্য হত্যা মামলায় ফারুক গ্রেপ্তার মৌলভীবাজারে শ্রীমঙ্গলে মা’দক প্রতিরোধে সচেতনতামুলক সভা সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়ালাইসিস ইউনিট স্থাপন হবে-স্বাস্থ্যমন্ত্রী পাঁচবিবিতে অসদুপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থী বহিস্কার গোপালগঞ্জে সাড়ে ৩শ শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ আমাকে বৃক্ষ হিসেবে রোপন করুন,আমি আপনাদের ফল দিবো, মেয়র প্রার্থী

হালুয়াঘাট-ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অ’ভিযানে ভারতীয় ম’দ জব্দ

এম,এ মালেক, হালুয়াঘাট (ময়মনসিংহ ​)প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ১৭ মে, ২০২৬

সীমান্তে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে ফের বড়সড় সাফল্য অর্জন করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।
ময়মনসিংহ জেলার হালুয়াঘাট এবং শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত এলাকায় দুটি পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মদ আটক করেছে বিজিবি।

রবিবার ১৭ মে গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান দুটি পরিচালিত হয়।
​বিজিবি সূত্রে জানা যায়, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলাধীন কুচপাড়া এবং শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাধীন সন্ধ্যাঁকুড়া মেড়ামবাড়ী নামক স্থান দিয়ে ভারতীয় মদ পাচারের চেষ্টা করছিল চোরাকারবারিরা। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল দুটি সফল অভিযান পরিচালনা করে।

​অভিযানে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের সর্বমোট ৩৯৩ বোতল অবৈধ মদ আটক করা সম্ভব হয়। বিজিবি জানিয়েছে, আটককৃত এসব মদের আনুমানিক সিজার মূল্য ৫,৮৯,৫০০/- (পাঁচ লক্ষ উননব্বই হাজার পাঁচশত) টাকা।

​ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধিনায়ক জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষা এবং যেকোনো ধরণের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে মাদক, চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবির এই কঠোরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category