• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
Headline
কক্সবাজারে বিজিবির ৪ অভিযানে ২.০৭ লাখ ইয়াবা উদ্ধার, আটক ৭ সাতক্ষীরায় জলবায়ু বাস্তুচ্যুত বস্তিবাসীর ন্যায্য অধিকার দাবিতে মানববন্ধন আইনজীবী ফোরামকে স্বীকৃতির দাবিতে সাতক্ষীরায় মিছিল-সমাবেশ সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস’ পালিত নাজিম উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ সাতক্ষীরায় শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২০২৬ উদযাপিত অষ্টগ্রামে পুলিশের অভিযান: গাঁজাসহ দুই মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার অষ্টগ্রামে ই’য়াবাসহ মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার নওগাঁয় শুরু হয়েছে শ্রীশ্রী জগন্নাথ দেবের ৯ দিনব্যাপী রথযাত্রা

২৮ জুন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: পানছড়িতে ক্যাপসুল পাবে ৮,৭০৮ শিশু

শাহজাহান কবির সাজু,নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ২৪ জুন, ২০২৬

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আগামী ২৮ জুন শুরু হচ্ছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। এ উপলক্ষে বুধবার (২৪ জুন) পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জানানো হয়, এবারের ক্যাম্পেইনে উপজেলায় মোট ৮ হাজার ৭০৮ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১ হাজার ৩৫৫ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল প্রদান করা হবে।
সভায় শিশুদের শতভাগ অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, কোনো শিশু যেন এ কার্যক্রম থেকে বাদ না পড়ে সেদিকে বিশেষ নজর রাখতে হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পানছড়ি থানার অফিসার ইনচার্জ মো. ফেরদৌস ওয়াহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি প্রেস ক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মাহিম ও সাধারণ সম্পাদক সৈয়দ এম ও বাশার। অনুষ্ঠানের শুরু এ নিয়ে প্রজেক্টরের মাধ্যমে গুরুত্বপুর্ণ তথ্যাদি তুলে ধরেন পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: সাদ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category