শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

অষ্টগ্রামে নারীকে শ্লীলতাহানি মারধরের অভিযোগ ননদের স্বামীর বিরুদ্ধে

মো.রুবেল মিয়া,অষ্টগ্রাম প্রতিনিধি / ৪৪ Time View
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিস্কুট বেকারি ব্যবসার অংশীদার ৫০% পাটনার হিসাব চাইতে গিয়ে আকলিমা নামে এক নারীকে শ্লীলতাহানি, মারধর, নগদ অর্থসহ স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ উঠেছে আরিফ মিয়া বিরুদ্ধে।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার দেওঘর ইউনিয়নে সাভিয়ানগর বাজারে নূরে মদিনা এ ঘটনা ঘটে। বর্তমানে আকলিমা ও জালাল মিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় আকলিমা বাদী হয়ে ননদের স্বামী আরিফ মিয়াসহ আরও ৪-৫ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে অষ্টগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী আকলিমা বেগম (২৭) উপজেলার সাভিয়ানগর সদয় নগর এলাকার ইলাল মিয়া স্ত্রী। অভিযুক্ত আরিফ মিয়া(৩৫) একই এলাকার স্বপন মিয়া ছেলে।

​ভুক্তভোগী আকলিমা বেগম বলেন, প্রায় দেড় বছর আগে আমার স্বামী ইলাল মিয়ার মৃত্যু হয়। এর পর থেকে আমি তিনটি সন্তান নিয়ে জীবিকা নির্বাহের জন্য সাভিয়ানগর বাজারে একটি বিস্কুট বেকারি পরিচালনা করে আসছিলাম। আমার ননদের স্বামী আরিফ মিয়া দীর্ঘদিন ধরে আমাকে কুপ্রস্তাব ও উত্ত্যক্ত করে আসছিল।

শুক্রবার সকালে বেকারিতে ঢুকে ব্যবসার অংশীদারের টাকা চাহিতে গেলে আরিফ মিয়া জোরপূর্বক লাঞ্ছিত ও আমার দেহের বিভিন্ন স্হানে কামড়ে রক্তাক্ত জখম করে। পরবর্তীতে আরিফের স্ত্রী নাজমা বেগম, শাশুড়ি মিনারা বেগম এবং সহযোগী শুকুর আলী দেশীয় অস্ত্র ও লোহার রড নিয়ে দোকানে ঢুকে বেধড়ক মারধর করেন। আমার ছোট ভাই জালাল মিয়া আমাকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও পিটিয়ে গুরুতর আহত করে। যাওয়ার সময় হত্যার করে লাশ বস্তায় ভরে ধলেশ্বরী নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়ে চলে যায় অভিযুক্তরা। পরে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠায়।

বেকারির কর্মচারীরা বলেন, আমাদের বেকারির মালিক আকলিমা বেগম তিনদিন ধরে ব্যবসার হিসাবের জন্য বেকারিতে আসলেও হিসাব না দিয়ে আরিফ মিয়া শ্লীলতা হানিসহ মারধর ও দেহের বিভিন্ন স্হানে কামড়ে রক্তাক্ত জখম করে

স্হানীয় এক মহিলা বলেন, অল্প বয়সে আকলিমার স্বামী মারা যাওয়ার পর থেকে সন্তানদের নিয়ে খুবই কষ্ট করে জীবনযাপন করে আসছে। আমাদের সবসময় এসে বলে তার ননদের স্বামী আরিফ মিয়া বিভিন্ন সময় দূরে বেড়াতে যাইতে ও কুপস্তাব দিয়ে থাকে। আরিফের জন্য মেয়ে চলা ফিরা করতে পারছেন।

​অভিযুক্ত নূরে মদিনা বেকারির (পার্টনার) মোঃ আরিফ মিয়া বলেন, বিস্কুট বেকারিতে ঘটে যাওয়া একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাকে জড়িয়ে যে ধরনের মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে সম্পন্ন মিথ্যা।

অষ্টগ্রাম থানা, এসআই মোঃ আনিফ মিয়া বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category