• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
Headline
শ্রীমঙ্গলের সন্তান বিসিবি পরিচালককে স্বাগত জানাতে নিজ এলাকায় আনন্দ মিছিল টংক আন্দোলনের ইতিহাস সংশোধনে সিপিবির প্রস্তাবনা মধুপুরে কিশোরীদের ক্ষমতায়নে কারিতাসের ‘সংলাপ’ প্রকল্পের যাত্রা ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ পুশইনের শঙ্কায় ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী কুমিল্লায় গত দুই মাসে ২৭ খু’ন, ১০৫ জনের অপমৃ’ত্যু পাঁচবিবিতে আর্জেন্টিনা দলকে সমর্থন জানিয়ে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত বেলাবোতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন দাউদকান্দিতে চু’রি, কসবায় মিলল মোটরসাইকেল; আ’টক ১ কোটালীপাড়ায় গৃহবধূকে পিটিয়ে হ’ত্যা’র অ’ভিযোগ,স্বামী পলাতক

ভৈরব-কুলিয়ারচর সড়কে দু’র্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নি’হত

নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ৩ জুন, ২০২৬

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (২ জুন) সন্ধ্যা ও রাতে উপজেলার দুটি পৃথক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের মধূয়ারচর এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সংঘর্ষে মোটরসাইকেলে থাকা তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন জেলার ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের এমাদ মিয়ার ছেলে আশিক (২০) এবং কুলিয়ারচর উপজেলার কান্দিগ্রাম এলাকার সিদ্দিক মিয়ার ছেলে রাসেল মিয়া (১৮)। আহত ইয়াসিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে একই দিন সন্ধ্যার দিকে উপজেলার ডুমরাকান্দা-দাড়িয়াকান্দি সড়কের একটি নির্মাণাধীন কালভার্টের গর্তে মোটরসাইকেল পড়ে গিয়ে আব্দুস সাত্তার (৫৫) নামের একজন নিহত হয়। তিনি উপজেলার গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষীপুর ভাটিপাড়া গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে। নিহত আব্দুস সাত্তার অবসরপ্রাপ্ত সেনা সদস্য।

স্থানীয়রা জানান, নির্মাণাধীন কালভার্ট এলাকায় পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা না থাকায় দুর্ঘটনার ঝুঁকি ছিল। সন্ধ্যার অন্ধকারে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গর্তে পড়ে গেলে ঘটনাস্থলেই ওই আরোহীর মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শুরু করে।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী বলেন, কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের মধূয়ারচর এলাকায় সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category