• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
Headline
দুর্গাপুরে নিরাপদে বসবাসের দাবিতে হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন গোপালগঞ্জ ছাড়া দেশের সব জেলায় জুলাই পদযাত্রা করবে এনসিপি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারে গণমিছিল কুমিল্লায় উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে: মন্ত্রী জাকারিয়া তাহের সুমন শায়েস্তাগঞ্জে সাবেক নারী ইউপি সদস্য হত্যা মামলায় ফারুক গ্রেপ্তার মৌলভীবাজারে শ্রীমঙ্গলে মা’দক প্রতিরোধে সচেতনতামুলক সভা সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়ালাইসিস ইউনিট স্থাপন হবে-স্বাস্থ্যমন্ত্রী পাঁচবিবিতে অসদুপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থী বহিস্কার গোপালগঞ্জে সাড়ে ৩শ শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ আমাকে বৃক্ষ হিসেবে রোপন করুন,আমি আপনাদের ফল দিবো, মেয়র প্রার্থী

টংক আন্দোলনের ইতিহাস সংশোধনে সিপিবির প্রস্তাবনা

নূর আলম, নেত্রকোনা প্রতিনিধি:
প্রকাশকাল : সোমবার, ১৫ জুন, ২০২৬

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ইতিহাস-ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অধ্যায় টংক আন্দোলনের ইতিহাস এবং টংক শহীদ স্মৃতি স্তম্ভ ও কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর সংক্রান্ত তথ্য সংশোধনের দাবিতে উপজেলা প্রশাসনের কাছে প্রস্তাবনা জমা দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দুর্গাপুর উপজেলা কমিটি।

সোমবার (১৫ জুন) সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাতের কাছে আনুষ্ঠানিকভাবে এ সংশোধনী প্রস্তাবনা জমা দেওয়া হয়।

প্রস্তাবনায় বলা হয়, সম্প্রতি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের উপস্থাপিত প্রেজেন্টেশনে টংক আন্দোলনের ঐতিহাসিক পটভূমি এবং টংক শহীদ স্মৃতি স্তম্ভ সম্পর্কিত কিছু তথ্যগত অসঙ্গতি পরিলক্ষিত হয়েছে। এসব অসঙ্গতি দূর করে সঠিক ইতিহাস তুলে ধরার লক্ষ্যে এ প্রস্তাবনা দেওয়া হয়েছে।

প্রস্তাবনায় আরও উল্লেখ করা হয়, দুর্গাপুর পৌরসভার বাগিচাপাড়ায় অবস্থিত টংক শহীদ স্মৃতি স্তম্ভই টংক আন্দোলনের একমাত্র স্মারক স্থাপনা, যা আন্দোলনের প্রকৃত ইতিহাস ও ঐতিহ্যের ধারক। পাশাপাশি টংক আন্দোলনের কিংবদন্তি নেতা কমরেড মণি সিংহ, কমরেড রাশি মণি হাজং, সুরেন্দ্র হাজং ও কুমুদিনী হাজংসহ আন্দোলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্য যথাযথভাবে উপস্থাপনের আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া ভবিষ্যতে উপজেলা প্রশাসনের বিভিন্ন প্রকাশনা, প্রেজেন্টেশন ও তথ্যভিত্তিক উপস্থাপনায় টংক আন্দোলনের সঠিক ইতিহাস সংযোজন এবং টংক শহীদ স্মৃতি স্তম্ভের ছবি অন্তর্ভুক্ত করার অনুরোধ জানানো হয়েছে।

সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি কমরেড আলকাছ উদ্দিন মীর ও সাধারণ সম্পাদক কমরেড মোরমেদ আলম স্বাক্ষরিত এ প্রস্তাবনাপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাতের কাছে হস্তান্তর করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category