শিরোনাম :
হবিগঞ্জের হাওরাঞ্চলে টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। এতে জেলার হাজার হাজার কৃষক তাদের একমাত্র বোরো ফসল হারানোর শঙ্কায় পড়েছেন। ‎ ‎বুধবার (২৯ এপ্রিল) দুপুরে বানিয়াচং উপজেলার সুজাতপুরের দত্তগাঁও এলাকায় খোয়াই নদীর বাঁধ ভেঙে ও উপচে পানি হাওরে প্রবেশ করে। এতে মুহূর্তের মধ্যে শত শত একর ফসলি জমি প্লাবিত হয়। ‎ ‎জেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল হক জানান, ভারী বর্ষণে ইতোমধ্যে প্রায় ৫ হাজার হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। এখনো প্রায় ৩০ শতাংশ ধান কাটার বাকি রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়া অনুকূলে না থাকলে অবশিষ্ট ফসলও পুরোপুরি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। ‎ ‎জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ছায়েদুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হবিগঞ্জে ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঝুঁকিপূর্ণ বাঁধগুলো নিয়মিত পর্যবেক্ষণে রাখা হচ্ছে বলে তিনি জানান। ‎ ‎সরেজমিনে বানিয়াচং, আজমিরীগঞ্জ ও লাখাই উপজেলার বিভিন্ন হাওরে দেখা গেছে, কৃষকরা কোমর ও বুকসমান পানিতে নেমে ধান কাটছেন। কোথাও ছোট নৌকা ব্যবহার করে কাটা ধান নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। তবে বাতাসে ধানগাছ পড়ে যাওয়ায় ফসল সংগ্রহে বাড়তি সময় ও শ্রম ব্যয় হচ্ছে। ‎ ‎ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, পানি বৃদ্ধির বিষয়ে আগাম সতর্কতা যথেষ্ট না থাকায় তারা প্রস্তুতি নিতে পারেননি। অনেক এলাকায় কাটা ধান পানিতে ভিজে নষ্ট হওয়ার ঝুঁকিতে রয়েছে। ‎ ‎কৃষি বিভাগ জানিয়েছে, নিচু এলাকার ধান দ্রুত কাটার জন্য কৃষকদের নির্দেশনা দেওয়া হচ্ছে। তবে শ্রমিক সংকট, শুকানোর জায়গা ও পরিবহন ব্যবস্থার অভাবে ফসল ঘরে তুলতে কৃষকদের হিমশিম খেতে হচ্ছে। ‎ ‎বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে হাওরাঞ্চলের কৃষি অর্থনীতি বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। জ্বালানি সংকটে বিপাকে মোটরসাইকেল মেকানিকরা, স্থবির পার্টস ব্যবসা অষ্টগ্রামে হাওরে ধান ডুবল শিলাবৃষ্টিতে, ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন ও বিএনপি ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস চুনারুঘাটে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু বাগেরহাটে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ গোসাইরহাটে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার মির্জাপুরে ধান কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু কুড়িগ্রামের চিকিৎসকের বাড়িতে চুরি, অগ্নিসংযোগ, ৫০ লাখ টাকার ক্ষতি
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

দৌলতপুরে আইন শৃংখলার চরম অবনতি ভিজিএফ’র চাউলের জন্য ছুরিকাঘাতে যুবক খুন

Khandaker Jalal uddin / ৪৮০ Time View
Update : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়া দৌলতপুরে আইন শৃংখলার চরম অবনতি দেখা দিয়েছে,প্রকাশ্যে না এলেও খুন,ধর্ষণ,মাদক ব্যবসা, চাঁদাবাজী চরম আকার ধারন করেছে।
সদ্য দুস্থ্যদের খাদ্য সহায়তা (ভিজিএফ) এর চাউল এর জন্য অনলাইনে আবেদন ফি বাবদ জনপ্রতি ৪শ টাকা করে নেওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আজিজ (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (০২ জুলাই) রাত সোয়া ৯টার সময় দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর স্কুল বাজারে এ ঘটনা ঘটে।
নিহত আজিজ দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের দর্গাতলা এলাকায় খিলাফত আলীর ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, অনলাইনে ভিজিএফ সহায়তার আবেদন করা ফি বাবদ জনপ্রতি ৪০০ টাকা করে নেয় মথুরাপুর স্কুল বাজার এলাকার রফিকুল ইসলামের ছেলে পলাশ (২৮)। বিনামুল্যে এ আবেদন করার পরিবর্তে ৪০০ টাকা নেওয়ার ব্যপারে প্রতিবাদ করে ভুক্তভোগী আজিজ। এই ঘটনার জের ধরে পলাশ তার কাছে থাকা ড্যাগার (চাকু) দিয়ে আজিজের পেটে আঘাত করলে ঘটনাস্থলেই আজিজের মৃত্যু হয়।
এ ঘটনার পরে এলাকায় উত্তেজনা বিরাজ করলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা জানান, অনলাইনে ভাতার কার্ড করা নিয়ে ছুরিকাঘাতে একজন নিহত হয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। নিহতের মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।

এদিকে আইন শৃংলার চরম অরনতি হওয়ায় গত কয়েক মাসের ফিরিস্তি তুলে ধরা হল, দৌলতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ১৩ জন আহত হয়েছে। আহতদের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের আড়িয়া গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

২ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় আল্লারদর্গাস্থ শ্রমিক ইউনিয়ন অফিসে সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান শ্রমিকদের কর্মকর্তা এনামুল হক।
জানান গত ৩১/১২/২০২৪ ইং তারিখ রোজ মঙ্গলবার বেলা সাড়ে চারটার দিকে আমাদের শ্রমিক মোঃ শাহ আলম পিতা মোহাম্মদ খাত্তাব মন্ডল সাং জয়রামপুর, দৌলতপুর, কুষ্টিয়াকে জয়রামপুর বাজারের উপর অবৈধভাবে বেধড়ক মারপিট করে হাত ভেঙে দেয় এবং হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে।
১৩ জানুয়ারি সোমবার বেলা চারটার দিকে মিঠুন নগদ এর টাকা বিভিন্ন জায়গায় আদায় করে ছয় লক্ষ ৪০ হাজার টাকা নিয়ে ফিরছিল, এমন সময় চার পাঁচ জন দেশীয় অস্ত্রধারী যুবক তাকে পথ রোধ করে এবং টাকার ব্যাগ কেড়ে নেয়ার চেষ্টা করলে, কাড়াকাড়ির একপর্যায়ে মিঠুন কে রামদা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে তার ব্যাগটি ছিনতাই করে নিয়ে যায়।
মুদি দোকানদার হায়দার আলী জানান, ১০ ফেব্রুয়ারী ২০২৫
আমার স্ত্রী ঘটনার দিন সকাল সাড়ে ৯টার সময় বাড়ির মেইনগেটে তালা ঝুলিয়ে আমাকে খাবার দেয়ার জন্য দোকানে আসে। বেলা ১১টার দিকে বাড়িতে গিয়ে মেইনগেটের তালা খুলে বাড়ির ভেতরে প্রবেশ করতে গেলে ভেতর থেকে বন্ধ পাই। প্রতিবেশীদের ডেকে বাড়ির প্রাচীর টপকিয়ে ভেতরে প্রবেশ করে ঘরের দরজা খোলা এবং ঘরের আসবাবপত্র এলোমেলো দেখে। পরে ঘরে থাকা বাক্সে ৪০ হাজার টাকা পাওয়া যায়নি।
১১ ফেব্রুয়ারী ২০২৫ সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর মন্ডলপাড়া ঘাটের নীচে পদ্মার চরে তাকে গুলি করে হত্যা করা হয়। নিহত রাজু একই ইউনিয়নের বৈরাগীরচর ভাঙ্গাপাড়া গ্রামের ইব্রাহিম প্রামানিকের ছেলে।
১১ ফেব্রুয়ারী ২০২৫ সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর মন্ডলপাড়া ঘাটের নীচে পদ্মার চরে তাকে গুলি করে হত্যা করা হয়। নিহত রাজু একই ইউনিয়নের বৈরাগীরচর ভাঙ্গাপাড়া গ্রামের ইব্রাহিম প্রামানিকের ছেলে।
১৪ ফেব্রুয়ারী ২০২৫ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদীপুর বাজারের পাশে পাঁচশ বিঘা মাঠে এ গুলি বিনিময়ের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে স্থানীয়রা জানিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।
১৮ ফেব্রুয়ারী ২০২৫ দৌলতপুর উপজেলার দৌলতখালী কুরমি পাড়া গ্রামের পুলিশ সদস্য মোঃ সজিবুর রহমানের বাড়িতে সোমবার রাতে এলাকার চিহ্নিত জিয়াউর রহমান জিহার নেতৃত্বে সশস্ত্র অবস্থায় আওয়ামী লীগ নেতা সাইফুল, শরিফুল, জল্লাদ,কাবের, ফেরদৌস, মিজান,মিলন,রাজু,আরজেল,সুজন,সম্রাট সহ ২০/২৫ সশস্ত্র সন্ত্রাসী তার বাড়িতে প্রবেশ করে বাড়ির দরজা জানলা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে বাড়ির মালিক সজিবুর ও তার স্ত্রী সামিয়া খাতুন সহ অন্যান্য সদস্যদের বেধড়ক মারপিট করে দশটি গরু ছাগলসহ অন্যান্য মালা মাল মিলে প্রায় ২০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ভাবে প্রতি সপ্তাহে খুন,জখম,চুরি,ডাকাতী, ছিনতায় চলছে, থানায় জিডি বা মামলা নিচ্ছেনা পুলিশ। (চলবে)

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

হবিগঞ্জের হাওরাঞ্চলে টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। এতে জেলার হাজার হাজার কৃষক তাদের একমাত্র বোরো ফসল হারানোর শঙ্কায় পড়েছেন। ‎ ‎বুধবার (২৯ এপ্রিল) দুপুরে বানিয়াচং উপজেলার সুজাতপুরের দত্তগাঁও এলাকায় খোয়াই নদীর বাঁধ ভেঙে ও উপচে পানি হাওরে প্রবেশ করে। এতে মুহূর্তের মধ্যে শত শত একর ফসলি জমি প্লাবিত হয়। ‎ ‎জেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল হক জানান, ভারী বর্ষণে ইতোমধ্যে প্রায় ৫ হাজার হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। এখনো প্রায় ৩০ শতাংশ ধান কাটার বাকি রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়া অনুকূলে না থাকলে অবশিষ্ট ফসলও পুরোপুরি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। ‎ ‎জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ছায়েদুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হবিগঞ্জে ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঝুঁকিপূর্ণ বাঁধগুলো নিয়মিত পর্যবেক্ষণে রাখা হচ্ছে বলে তিনি জানান। ‎ ‎সরেজমিনে বানিয়াচং, আজমিরীগঞ্জ ও লাখাই উপজেলার বিভিন্ন হাওরে দেখা গেছে, কৃষকরা কোমর ও বুকসমান পানিতে নেমে ধান কাটছেন। কোথাও ছোট নৌকা ব্যবহার করে কাটা ধান নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। তবে বাতাসে ধানগাছ পড়ে যাওয়ায় ফসল সংগ্রহে বাড়তি সময় ও শ্রম ব্যয় হচ্ছে। ‎ ‎ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, পানি বৃদ্ধির বিষয়ে আগাম সতর্কতা যথেষ্ট না থাকায় তারা প্রস্তুতি নিতে পারেননি। অনেক এলাকায় কাটা ধান পানিতে ভিজে নষ্ট হওয়ার ঝুঁকিতে রয়েছে। ‎ ‎কৃষি বিভাগ জানিয়েছে, নিচু এলাকার ধান দ্রুত কাটার জন্য কৃষকদের নির্দেশনা দেওয়া হচ্ছে। তবে শ্রমিক সংকট, শুকানোর জায়গা ও পরিবহন ব্যবস্থার অভাবে ফসল ঘরে তুলতে কৃষকদের হিমশিম খেতে হচ্ছে। ‎ ‎বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে হাওরাঞ্চলের কৃষি অর্থনীতি বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।