কিশোরগঞ্জের অষ্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হলো ভাবগাম্ভীর্যপূর্ণ নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা ও আলোচনা সভা। ‘হায়দারীয়া ইসলামিক সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশ’-এর উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার ৮নং পূর্ব অষ্টগ্রামের ঐতিহ্যবাহী ‘গাউছুল আজম হযরত মাওলানা সৈয়দ রিয়াজত উল্লাহ (রহ.) সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা’ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা।
মাওলা আলী (আ.)-এর স্মরণে এবং হায়দারীয়া ইসলামিক সাংস্কৃতিক ফোরামের আয়োজনে অনুষ্ঠানটিতে অসংখ্য নবীপ্রেমী, নাতপ্রেমী, স্থানীয় সুন্নি ওলামায়ে কেরাম এবং গণ্যমান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ প্রতিযোগিতায় স্থানীয় শিক্ষার্থীরা চমৎকার নাতে রাসুল পরিবেশন করেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ী এবং অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়।
প্রথম পুরস্কার: একটি রাইস কুকার ও সম্মাননা স্মারক।
দ্বিতীয় পুরস্কার: ২টি আয়রন (ইস্ত্রি) ও সম্মাননা স্মারক।
তৃতীয় পুরস্কার: ৩টি দেওয়াল ঘড়ি ও সম্মাননা স্মারক।
এছাড়াও সেরা ১০ জন প্রতিযোগী এবং অন্যান্য অংশগ্রহণকারীদের বিশেষ ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করে উৎসাহিত করা হয়। আয়োজকরা জানান, যুবসমাজ ও শিক্ষার্থীদের মাঝে ইসলামী সংস্কৃতি ও রাসুল (সা.)-এর প্রতি ভালোবাসা ছড়িয়ে দিতেই এই ধারাবাহিক উদ্যোগ।