শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

নবীগঞ্জে দুদকের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎৮ দলের অংশগ্রহণ

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি / ২১ Time View
Update : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত মাধ্যমিক পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে নবীগঞ্জ যোগল কিশোর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

‎আয়োজক সূত্রে জানা যায়, এবারের বিতর্কের বিষয় ছিল “জবাবদিহিমূলক সরকার ব্যবস্থাই পারে দুর্নীতি দমন ও প্রতিরোধ করতে”। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট আটটি দল অংশ নেয়।

৮ দলের অংশগ্রহণে ‎প্রতিযোগিতায় নবীগঞ্জ যোগল কিশোর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয় এবং হীরা মিয়া গার্লস হাই স্কুল রানার্স আপ হয়। চ্যাম্পিয়ন দলের দলনেতা আদীব আহমেদ সেরা বক্তা নির্বাচিত হন।

‎বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন একাডেমিক সুপারভাইজার শাহনাজ ইসলাম, নবীগঞ্জ সরকারি কলেজের প্রভাষক শাহ ফুয়াদ ইমাম এবং আজমিরীগঞ্জ সরকারি কলেজের প্রভাষক বিদ্যুৎ কান্তি মজুমদার। প্রতিযোগিতায় মডারেটর ছিলেন নবীগঞ্জ সরকারি কলেজের প্রভাষক রেজাউল আলম।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক হবিগঞ্জ কার্যালয়ের কর্মকর্তা মো. কামরুজ্জামান।

‎এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category