শিরোনাম :
হার্টে ছিদ্র নিয়ে জন্ম—৮ মাসের মুনতাসীরকে বাঁচাতে পরিবারের আকুতি টাঙ্গাইল মির্জাপুরে নারীসহ ৫ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ বিএনপি সভাপতির বিরুদ্ধে মিথ্যা প্রচারণায় সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে বারি পেঁয়াজ-৫ বীজ উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত গাজীপুরে শিখা প্রল্পের অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবা উদ্ধার, আটক ২ বাগেরহাটে হাম-রুবেলা টিকাদান শুরু ঠাকুরগাঁওয়ে কলাবাগান থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার স্ত্রীর দাবি স্বামী মুসলিম আর মা বলছে ছেলে হিন্দু, মৃত্যুর পর চিতায় দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

বিএনপি সভাপতির বিরুদ্ধে মিথ্যা প্রচারণায় সংবাদ সম্মেলন

হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: / ৪ Time View
Update : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপ ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক অপপ্রচারের অভিযোগ তুলে জরুরি সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় নিঝুম দ্বীপ ইউনিয়নের নামার বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ইব্রাহিম পার্টি অভিযোগ করেন, ব্যক্তিগত ও রাজনৈতিক সম্মানহানির উদ্দেশ্যে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং রাজনৈতিক প্রতিহিংসা থেকে প্রণোদিত।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে তিনি দলের দায়িত্ব পালন করে আসছেন এবং সংগঠনকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত অন্যান্য ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দও তার প্রতি সমর্থন জানিয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা বলেন, মিথ্যা তথ্য প্রচার করে কাউকে হয়রানি করা গণতান্ত্রিক রাজনীতির পরিপন্থী এবং এ ধরনের কর্মকাণ্ড বন্ধ হওয়া প্রয়োজন।

এ সময় আরও বক্তব্য রাখেন মৎস্য ব্যবসায়ী আবুল খায়ের ও মো. ইলিয়াস।

সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মী, দলীয় নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category