শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল একটি মোবাইল ফোনের জন্য মুহুর্তে প্রাণ গেল ৪ তরতাজা যুবকের

Khandaker Jalal uddin / ৩৯৯ Time View
Update : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

একটি মোবাইল ফোনের জন্য মুহুর্তে প্রাণ গেল ৪ তরতাজা যুবকের। এমন মর্মান্তিক ঘটনা দেশে এটাই মনে হয় প্রথম। এর আগে এমন ঘটনা ঘটেছে বলে জানা নেই। আসলেই ঘটনাটি হৃদয়বিদারক। এমন মৃত্যু কারো জন্যেই কাম্য নয়।
ঘটনাটি ঘটেছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানের শ্রমিক লাইনে। নিহত ৪ জনই চা শ্রমিকের সন্তান।
জানা যায়,বুধবার বিকেলে নিজের ব্যবহৃত মোবাইল ফোন টি পরিত্যক্ত একটি টয়লেটের গর্তে পড়ে যায়। তিন বন্ধুকে সাথে নিয়ে গর্ত থেকে মোবাইল টি তুলতে যান রানা নায়েক(১৭)। গর্তের নিচে নামার পর তিনি অচেতন হয়ে যান,আর উপরে উঠতে পারেননি।
তার বন্ধু শ্রাবন নায়েক(১৯) ভেবেছিলেেন রানা পড়ে গেছেন বা অসুস্থ হয়ে গেছেন। তাই উদ্ধার করতে গিয়ে তিনিও নিচে নামেন,নিচে নামার পর তারও একই পরিনতি ঘটে। এভাবে একেক করে কৃষ্ণ রবিদাস(২০) ও নৃপেন ফুলমালি (২৭) নিচে নামার পর আর ফিরে আসেনি কেউ। বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মুহূর্তে ৪ জন যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। যেকোন গর্ত কিংবা সেফটি ট্যাংকের ভেতরে প্রবেশ করতে সাবধানতা অবলম্বন করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category