• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
Headline
জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলার মাসিক সভা অনুষ্ঠিত ফকিরহাটে এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভায়, হাসনাত আব্দুল্লাহ জেলা পুলিশ, সাতক্ষীরার মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬ সন্দ্বীপ থানার ওসি সুজন হালদার শ্রেষ্ঠ নির্বাচিত সাতক্ষীরা তরুণীর সঙ্গে ভিডিও ভাইরাল,জামায়াত এমপি বললেন দ্বিতীয় স্ত্রী আপনাদের দোয়া ও পরামর্শ নিয়েই বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবো ,হাসনাত আবদুল্লাহ বাগেরহাটে ব্যানার নিয়ে মিছিলের চেষ্টা ছাত্রলীগের ১৭ কর্মী আটক বৃন্দাবন সরকারি কলেজের নতুন উপাধ্যক্ষ অধ্যাপক এ কে এম হারুনুর রশীদ ১০ পুলিশ সদস্যের বদলী উপলক্ষে ভৈরব হাইওয়ে থানায় বিদায় সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান

অষ্টগ্রামে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

মো.রুবেল মিয়া,অষ্টগ্রাম(কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ১৩ জুন, ২০২৬

কিশোরগঞ্জের অষ্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ মো. আল আমিন (২৯) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার দেওঘর ইউনিয়নের পাওন সদয়নগর জামে মসজিদের সামনে পাকা সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, আটক আল আমিন বর্তমানে উপজেলার মধুরহাটি এলাকায় বসবাস করতেন। তার হেফাজত থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অষ্টগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে জনস্বার্থ এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category