• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
Headline
রায়পুরে মা ও তিন কন্যাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে নিহত ঘাতক বেলাবোতে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত বেলকুচিতে মাধ্যমিক পর্যায়ের আন্তঃইউনিয়ন ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা সম্পন্ন মৌলভীবাজার সীমান্ত দিয়ে নারী শিশুসহ ৭ জনকে পুশইন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর হস্তক্ষেপে নান্দাইলে সড়কে সংস্কার কাজ শুরু বদলির পরও কর্মস্থল ছাড়েননি তন্ময় দে চৌধুরী, উঠছে নানা প্রশ্ন মৌলভীবাজারে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন পাঁচবিবিতে বির্তক প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ কুমিল্লা নগরীর কাটাবিলে দুই গ্রুপের সংঘর্ষ, শিক্ষার্থী গুলিবিদ্ধ নান্দাইলের অর্পনের বড় সাফল্য, বিভাগীয় দলে সুযোগ

আইনকলেজে উত্তেজনা শিক্ষার্থীকে মারধরের অ’ভিযোগ:

মাটি মামুন, রংপুর প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ১৩ মে, ২০২৬

রংপুর আইন কলেজে এক শিক্ষার্থীকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় অধ্যক্ষের কক্ষে ঢুকে এক মানসিক ভারসাম্যহীন শিক্ষার্থীকে মারধর ও কক্ষ ভাঙচুরের অভিযোগ উঠেছে।

গতকাল মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেন রংপুর আইন কলেজের অধ্যক্ষ মো. সাজেদ হোসেন তাতা। তবে তিনি জানান, কলেজের ভেতরে মানসিক ভারসাম্যহীন শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটলেও তার কক্ষে মারধরের অভিযোগ অস্বীকার
ভুক্তভোগী শিক্ষার্থী মুনতাসির মামুন নীরব।

তিনি রংপুর নগরীর কামাল কাছনা এলাকার মো. কবির মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, এলএলবি প্রথম বর্ষের ক্লাস চলাকালে বিকেল সাড়ে ৫টার দিকে নীরব হঠাৎ তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন দিয়ে সহপাঠীদের ভিডিও ধারণশুরুকরেন। পরে উপস্থিতির হাজিরা শিট নিয়ে কলেজের বাইরে দৌড়ে যান এবং পাশের আবাসিক এলাকায় গিয়ে স্থানীয়দের ধর্মীয় পরিচয় জানতে চেয়ে ভিডিও করতে থাকেন। এতে স্থানীয়দের ধাওয়ার মুখে তিনি আবার কলেজে ফিরে আসেন।

পরিস্থিতি সামাল দিতে কলেজের অধ্যক্ষ ও স্টাফরা শিক্ষার্থীদের সহায়তায় তাকে অধ্যক্ষের কার্যালয়ে নিয়ে যান। এ সময় বাইরে থেকে কয়েকজন ব্যক্তি কলেজে প্রবেশ করে উত্তেজনা সৃষ্টি করেন। পরে তারা অধ্যক্ষের কক্ষে ঢুকে ভাঙচুর চালায় এবং ওই শিক্ষার্থীকে মারধর করে বলে অভিযোগ ওঠে।

এ বিষয়ে অধ্যক্ষ মো. সাজেদ হোসেন তাতা বলেন, ‘শিক্ষার্থীদের ভিডিও করায় প্রথমে সহপাঠীরা উত্তেজিত হয়ে পড়ে। পরে ওই শিক্ষার্থী বাইরে গিয়ে স্থানীয়দের ভিডিও করলে পরিস্থিতি আরও জটিল হয়। আমরা তাকে নিরাপদে রাখার চেষ্টা করেছি। পরে বাইরে থেকে কিছু লোক এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে মারধরের ঘটনা ঘটায়। পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে শিক্ষার্থীকে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category