• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
Headline
ট্রেজারার পদে নোবিপ্রবির শিক্ষকদের উপেক্ষার চেষ্টা কোটালীপাড়া উপজেলা যুবদলকে সংগঠিত করতে মতবিনিময় ও আলোচনা সভা বাগেরহাটে গতিরোধ করে মধ্যযুগীয় কায়দায় মেরে চাঁদা আদায়ের অভিযোগ ভৈরবে প্রতিবেশী স্বামী-স্ত্রীর বাঁশের আঘাতে নারীর মৃ’ত্যু মোবাইল ফোনে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হ’ত্যা:গ্রে’প্তার ১ তথ্যপ্রযুক্তির সহায়তায় উদ্ধার ১৫ মোবাইল, মালিকদের হাতে তুলে দিল পুলিশ মহেশখালীতে শ্রীলঙ্কার নৌকা’সহ ২ জেলে উদ্ধার নওগাঁয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার , শোকের ছায়া উল্টো রথযাত্রায় ঠাকুরগাঁওয়ে হাজারো ভক্তের ঢল কুলিয়ারচরে বিএনপি নেতা জিল্লুর রহমান মাস্টারের স্মরণে আলোচনা সভা

মৌলভীবাজারে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

মৌলভীবাজারে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। এতে জেলার কৃষকদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার ও কৃষির নতুন নতুন উদ্ভাবন কৃষকদের মাঝে ছড়িয়ে দেয়ার আহবান জানিয়েছেন বক্তারা।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টার দিকে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ মাঠে দিনভর বৃষ্টির মধ্যে ফিতা কেটে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপপ্তর আয়োজিত কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

উদ্বোধনের পর কৃষি সম্প্রসারণ অধিদপপ্তর এর কর্মকর্তা সহ অতিথিদের নিয়ে মেলা প্রাঙ্গণে প্রদর্শনীর জন্য স্থাপন করা স্টলগুলো পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সাথে মেলা প্রসঙ্গে কথা বলেন জেলা প্রশাসক।

মেলায় আধুনিক কৃষি প্রযুক্তির উপর প্রদর্শন করা স্টলগুলোতে দেখা যায়, বস্তায় বা টিবি পদ্ধতিতে সবজি চাষ, ছাদ কৃষি, পরিচর্যা, ভাসমান বেডে সবজি চাষ, উন্নত ব্যবস্থাপনার ফলন বৃদ্ধি, সর্জন পদ্ধতিতে ফসল আবাদ, আইলে/ মালচিং পেপার ব্যবহার করে সবজি চাষ, উচ্চ মূল্যের ফসল উৎপাদন কৌশল, কৃষি পণ্য প্রদর্শনী,বীজ,সার, জৈব বালাইনাশক / কৃষি যন্ত্রপাতি, নিরাপদ ফসল চাষ, মাটির স্বাস্থ্য সংরক্ষণ, মাশরুম প্রদর্শনী, মধু উৎপাদন, নার্সারী পণ্য প্রদর্শনী ও আধুনিক কৃষি প্রযুক্তি নির্ভর একটি গ্রাম এর ডামি প্রদর্শনী করা হয়। বিশেষ করে বস্তায় আদা চাষ পদ্ধতি ও ছাদ কৃষির উপর প্রদর্শনী মেলায় আগত অতিথি ও দর্শনার্থীদের নজর কাড়ে।

আয়োজকরা জানান, আমরা মূলত মাঠের বিভিন্ন পদ্ধতি দেখানোর চেষ্টা করছি। যেহেতু এটা প্রযুক্তি মেলা। ইতিমধ্যে কৃষির নতুন নতুন প্রযুক্তি আমরা দেখিয়েছি কৃষকদের। কোন কোন প্রযুক্তির সম্ভাবনা রয়েছে সেগুলো আমরা তুলে ধরছি। বর্তমানে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে কৃষকদের সম্পৃক্ততা বাড়ছে, কৃষকরা সনাতনি পদ্ধতি ব্যবহার থেকে অনেকটাই সরে আসছেন বলে মনে করছেন তারা।

পরে মেলা প্রাঙ্গণের পাশে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিশ্ব ব্যাংকের অর্থায়নে ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রেশন এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় আয়োজন করা হয় পার্টনার কংগ্রেস।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা নাগিব মাহফুজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপপরিচালক মোঃ জালাল উদ্দীন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বকশী মিছবাউর রহমান, সদর থানা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু ও সাধারণ সম্পাদক মারুফ আহমদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category