• বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
Headline
নলছিটিতে দুই আওয়ামী লীগ কর্মী গ্রে’প্তার করেছে পুলিশ বেলাবোতে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা আ.লীগের কর্মসূচি ঘিরে অভিযানে রূপালী ব্যাংক কর্মকর্তা গ্রে’প্তার “টুঙ্গিপাড়ায় ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাগ করলেন বাবা নারী ও কন্যাশিশু সুরক্ষায় ব্র্যাকের অ্যাডভোকেসি সভা আ.লীগের অপতৎপরতার প্রতিবাদে বেলাবোতে রাজপথে যুবদল-ছাত্রদল মৌলভীবাজার সওজে টেন্ডারে স্বচ্ছতা, প্রশংসায় নির্বাহী প্রকৌশলী কুমিল্লা শিক্ষা বোর্ডে প্রশাসনিক রদবদল, নিয়োগ পেলেন দুই কর্মকর্তা পাঁচবিবিতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে যুবকের মৃ’ত্যু গোপালগঞ্জে ২ জন অফিসারসহ ১৭১ জন সেনা সদস্য মোতায়েন

আওয়ামীলীগের শাসনামলে করা মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

আওয়ামীলীগের শাসনামলে করা মামলায় পিরোজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: রিয়াজ মাতুব্বর কে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯মে) ভোররাতে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। ২০১৩ সালের আওয়ামী সরকারের শাসনামলে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ।

পুলিশ সূত্রে জানাযায়, জি আর ৪৪ /১৩ অর্থাৎ ২০১৩ সালের একটি মামলার ওয়ারেন্ট ভুক্ত হওয়ায় মঙ্গলবার ভোর রাতে তাকে গ্রেফতার করা হয়।

রিয়াজ মাতুব্বরের স্ত্রী শাম্মী আক্তার রশ্নি জানান, মঙ্গলবার গভীর রাতে তাদের বাড়িতে পুলিশ হানা দিয়ে রিয়াজ মাতব্বর কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আওয়ামীলীগের আমলে ২০১৩ সালে পরিকল্পিতভাবে শংকরপাশা ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি পান্না আকন রিয়াজ মাতুব্বর কে ছাত্রদল করার অভিযোগে সম্পূর্ণ মিথ্যা মামলায় দেয়। এতদিন পরে সেই মামলায় ওয়ারেন্ট দেখিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। আওয়ামীলীগ সরকারের আমলেও একাধিকবার আমার স্বামীকে গ্রেফতার করা হয়েছে আজ বিএনপি সরকারের শাসনামলে আমার স্বামীকে গ্রেফতার করা হচ্ছে।

পিরোজপুর সদর থানার ওসি মাহমুদ হাসান বলেন, ২০১৩ সালের একটি মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামি থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য মো: রিয়াজ মাতুব্বর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ছিলেন। বর্তমানে পিরোজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্বরত আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category