• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
Headline
উখিয়ার কোনাপাড়ায় বন্যার্তদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ পোরশার সমাবেশে কড়া হুঁশিয়ারি, বঙ্গোপসাগরেও পালানোর জায়গা পাবেন না, নাসির উদ্দিন পাটোয়ারী প্রধান মন্ত্রীর ত্রান তহবিলে এক মাসের সন্মানী ভাতা দেওয়ার ঘোষণা এমপি সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ের দুই শিক্ষার্থী বৃত্তি পেয়েছে বাঘাইছড়িতে বন্যাকবলিত ৬ শতাধিক মানুষের পাশে মারিশ্যা জোন বিজিবি কুলিয়ারচরে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের ম’র’দেহ উদ্ধার ডোমারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন সহ নি’হত ৪ কুয়াকাটা বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘লাইন্ড সার্জনফিশ’ হালুয়াঘাটে মা’দক’বিরোধী অভিযান: ছাত্রদল নেতাসহ ৩ জনের কা’রাদ’ণ্ড

গোপালগঞ্জে ২ জন অফিসারসহ ১৭১ জন সেনা সদস্য মোতায়েন

মো.শান্ত শেখ,নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ২২ জুন, ২০২৬

সোমবার (২২ জুন) বিকালে যশোর সেনানিবাস হতে মেজর একে এম মাসুদ রানা এর নেতৃত্বে গোপালগঞ্জ জেলার সদর উপজেলার গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ক্যাম্প করে ডিউটির জন্য যশোর সেনানিবাস হতে ২ জন অফিসার, ১৬৯ জন ওআর সহ মোট ১৭১ জন সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।

সেনাবাহিনীর ২ অফিসারসহ ১৭১ জন সদস্য সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জে পৌঁছায়। এদিকে আবার জেলা পুলিশকেও আইন শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন স্থানে তৎপর দেখা গেছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতা ও অপতৎপরতা রুখতে

গোপালগঞ্জে পৌঁছেছে সেনাবাহিনী। এছাড়া জেলার গুরুত্বপূর্ণ স্থানে টহল দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ সোমবার ২২ জুন থেকে আগামী ৩০ জুন পযর্ন্ত জেলায় সেনাবাহিনী মোতায়েন থাকার কথা রয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গোপালগঞ্জসহ দেশের ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্তের পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোরের ৫৫ পদাতিক ডিভিশনের সেনানিবাস থেকে সেনাবাহিনী গোপালগঞ্জে এসে পৌঁছায়। তবে এই সেনাবাহিনী দলে কত প্লাটুন বা কতজন সেনাসদস্য রয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category