দৌলতপুর প্রতিনিধি কুষ্টিয়া দৌলতপুরে নূরজাহান রহমান ফাউন্ডেশনের আয়োজনে তারুণ্যের ভাবনায় আগামীর দৌলতপুর শীর্ষক শিক্ষার্থী পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৪ টার সময় উপজেলা অডিটোরিয়াম হলরুমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবাইল ইসলাম হিমেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হাই সিদ্দিকী। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদবেক প্রধান শিক্ষক আলতাফ হোসেন, তরুন উদ্যোক্তা দেওয়ান সাইফুল ইসলাম পলাশ। মজিবনগর সরকারি কলেজের প্রভাষক আফসানা পারভিন। এ সময় আরো উপস্থিত ছিলেন, দৌলতপুরের বিভিন্ন মাধ্যমিক ও কলেজের শিক্ষক সহ সারা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে দৌলতপুর থেকে অধ্যায়নরত শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রধান আলোচক শরিফ উদ্দিন জুয়েলে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এবং তরুনদের সাথে নিয়ে সন্ত্রাস ও মাদক মুক্ত দৌলতপুর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।