• বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
Headline
নলছিটিতে দুই আওয়ামী লীগ কর্মী গ্রে’প্তার করেছে পুলিশ বেলাবোতে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা আ.লীগের কর্মসূচি ঘিরে অভিযানে রূপালী ব্যাংক কর্মকর্তা গ্রে’প্তার “টুঙ্গিপাড়ায় ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাগ করলেন বাবা নারী ও কন্যাশিশু সুরক্ষায় ব্র্যাকের অ্যাডভোকেসি সভা আ.লীগের অপতৎপরতার প্রতিবাদে বেলাবোতে রাজপথে যুবদল-ছাত্রদল মৌলভীবাজার সওজে টেন্ডারে স্বচ্ছতা, প্রশংসায় নির্বাহী প্রকৌশলী কুমিল্লা শিক্ষা বোর্ডে প্রশাসনিক রদবদল, নিয়োগ পেলেন দুই কর্মকর্তা পাঁচবিবিতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে যুবকের মৃ’ত্যু গোপালগঞ্জে ২ জন অফিসারসহ ১৭১ জন সেনা সদস্য মোতায়েন

কানাডায় স্ত্রী-সন্তান রেখে মৌলভীবাজারে গোপনে দ্বিতীয় বিয়ের অভিযোগ

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

মৌলভীবাজারে স্ত্রী সন্তানকে কানাডায় রেখে স্ত্রীর অনুমতি ছাড়াই পুনরায় বিয়ে করার অভিযোগ উঠেছে। এক কানাডা প্রবাসী স্বামীর বিরোদ্ধে।

এঘটনায় সোমবার(১৮ মে) মৌলভীবাজার মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন দায়ের কানাডা প্রবাসী স্ত্রী পারভিন তারাফদার।

অভিযোগে সূত্রে জানযায়, মৌলভীবাজারের ১৩২ পুরাতন হাসপাতাল রোডের মৃত ইসাক মিয়ার ছেলে হান্নান আহমেদ এর সঙ্গে ১৯৯৫ সালের ৪ ডিসেম্বর কানাডায় আইনগত ভাবে পারভিন তারাফদারের বিয়ে সম্পন্ন হয়।

স্বামী-সন্তান নিয়ে দীর্ঘদিনধরে কানাডার ১২৬৯ ডেগেলামন ড্রাইভ, S4N 7N3, সম্মানের সাথে বসবাস করে আসছিলেন। কানাডিয়ান বিবাহ সনদের নম্বর: ২১৯৯৫০৪২২৩২০০।

অভিযোগে পারভিন তারাফদার দাবি করেন সম্প্রতি তিনি জানতে পারেন তার স্বামী অজান্তে অন্য নারীদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। কয়েক বছর আগে হান্নান আহমেদ তার অজান্তে বাংলাদেশে আরেকটি বিয়ে করেছিলেন বলেও অভিযোগ করেন। সে সময় পারিবারিক ভাবে বিষয়টি মিমাংসার চেষ্টা করা হয়।

লিখিত অভিযোগ এছাড়াও আরও বলা হয় তিন থেকে চার মাস আগে হান্নান আহমেদ ওমরাহ পালন করতে গিয়ে সস্ত্রীকে আশ্বস্ত করেছিলেন যে ভবিষ্যতে এমন কোন কাজ কাজ আর করবে ন না। কিন্তু নির্ভরযোগ্য সূত্রে পারভিন জানতে পারেন তাদের বৈবাহিক সম্পর্ক আইনগত ভাবে বহাল থাকা অবস্থায় গত ১৮ মে সন্ধ্যায় বাংলাদেশে পুনরায় বিবাহ করতে যাচ্ছেন তার স্বামী।

একজন স্ত্রী ও সন্তানের মা হিসেবে স্বামীর এমন কর্মকাণ্ডে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। তাই বিষয়টির সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মৌলভীবাজার মডেল থানায় সোমবার( ১৮ মে) অভিযোগ দায়ের করেন তিনি।

এ বিষয়ে অভিযুক্ত কানাডা প্রবাসী হান্নান আহমেদের ভাই মান্নান আহমেদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি হান্নান আহমেদের। তার সঙ্গে কথা বলেন। হান্নান আহমেদের মোবাইল নাম্বার চাইলে তিনি বলেন, বাংলাদেশি কোন নাম্বার নেই। আমার অফিসে এসে সরাসরি কথা বলেন।

মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ
মো. সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, থানায় অভিযোগ পাওয়ার পর বিষয়টি জেনেছি। পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category