• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
Headline
নলছিটিতে দুই আওয়ামী লীগ কর্মী গ্রে’প্তার করেছে পুলিশ বেলাবোতে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা আ.লীগের কর্মসূচি ঘিরে অভিযানে রূপালী ব্যাংক কর্মকর্তা গ্রে’প্তার “টুঙ্গিপাড়ায় ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাগ করলেন বাবা নারী ও কন্যাশিশু সুরক্ষায় ব্র্যাকের অ্যাডভোকেসি সভা আ.লীগের অপতৎপরতার প্রতিবাদে বেলাবোতে রাজপথে যুবদল-ছাত্রদল মৌলভীবাজার সওজে টেন্ডারে স্বচ্ছতা, প্রশংসায় নির্বাহী প্রকৌশলী কুমিল্লা শিক্ষা বোর্ডে প্রশাসনিক রদবদল, নিয়োগ পেলেন দুই কর্মকর্তা পাঁচবিবিতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে যুবকের মৃ’ত্যু গোপালগঞ্জে ২ জন অফিসারসহ ১৭১ জন সেনা সদস্য মোতায়েন

কালীগঞ্জ মহুরম আজাদ ফারুক চেয়ারম্যারের স্মরণে মিলাদ ও দোয়া

মো.মুক্তাদির হোসেন, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ২৪ মে, ২০২৬

গাজীপুরের কালীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের প্রবীণ মুরিদ মরহুম আলহাজ্ব আজাদ ফারুক উদ্দিন আহমেদ এর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, আজিমুশ্বান ইসলামিক জলসা, মিলাদ ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) বাদ মাগরীব মরহুমের পরিবারের আয়োজনে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন আজাদ কমিউনিটি সেন্টারে আজাদ সজিব আহমেদ এর সার্বিক ব্যবস্থাপনায় বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ উপজেলা প্রধান আকবর হোসেন আশরাফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ পৌর প্রধান মো. রেজাউল করিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সদস্য এবিএম খলিলুর রহমান এখলাছ। বিশেষ অতিথি বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ গাজীপুর জেলা প্রধান মো. নাজমুল হোসেন।

সভায় মরহুমের স্মৃতি চারণ করেন বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ গাজীপুর মহানগর প্রধান মো. বাবুল মিয়া, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান ও তুমলিয়া ইউনিয়ন কর্মী প্রধান অধ্যাপক মো. শাহিন। পরে ইসলামিক জলসায় আলোচনা, মিলাদ শেষে মরহুমের বিদেহী আত্নার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করেন বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের খাদেম হযরত মাওলানা মো. আতাউর রহমান ঈশ্বরপুরী।

এ সময় বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের জেলা, উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, দরবারের আশেকান, ভক্ত মুরিদান সহ স্থাণীয় মুসুল্লি সাধারণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category