• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা সিটি কর্পোরেশনের সরকারি কাজে বাধা দেওয়ায় ৭ দিনের কা’রাদ’ণ্ড কালীগঞ্জে ব্যবসায়ীল বাড়ীতে ডা’কা’তির ঘটনায় গৃহকর্ত্রী খু/ন নবীগঞ্জে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃ/ত্যু ঠাকুরগাঁওয়ে অশীতিপর সংখ্যালঘু বৃদ্ধা সুশিলা রাণীর জমি দখলের অভিযোগ খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে টুঙ্গিপাড়ায় যুবদলের দোয়া মাহফিল লাকড়ির ঘরে গাঁ’জা’র গুদাম, ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি উদ্ধার ভৈরবে শুরু হলো টার্গেটবল প্রশিক্ষণ ও গোল্ডকাপ প্রতিযোগিতা সাংগঠনিক তৎপরতা জোরদারে নানিয়ারচর উপজেলা বিএনপির সভা পাঁচবিবিতে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল জয়পুরহাট সরকারি কলেজে ফুটবল টুর্নামেন্ট ঘিরে ভা’ঙ’চু’র, শিক্ষককে লা’ঞ্ছি’ত

কুমিল্লা দাউদকান্দি পুলিশের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক-১

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

কুমিল্লার দাউদকান্দি ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী টোল প্লাজা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি গাড়ি থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭০ হাজার পিছ ইয়াবা ইয়াবা উদ্ধার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়।
শুক্রবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী টোল প্লাজা তাকে আটক করে।
আটককৃত আসামী মো. রুবেল (২৯) ঢাকা মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প এলাকার আইয়ুব আলীর ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী টোল প্লাজা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দাউদকান্দি মডেল থানা পুলিশ। অভিযানের সময় সন্দেহভাজন একটি গাড়িতে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম পলাশ বলেন, “মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততাসহ সংশ্লিষ্ট সকল বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না বলে তিনি জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category