• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
Headline
ট্রেজারার পদে নোবিপ্রবির শিক্ষকদের উপেক্ষার চেষ্টা কোটালীপাড়া উপজেলা যুবদলকে সংগঠিত করতে মতবিনিময় ও আলোচনা সভা বাগেরহাটে গতিরোধ করে মধ্যযুগীয় কায়দায় মেরে চাঁদা আদায়ের অভিযোগ ভৈরবে প্রতিবেশী স্বামী-স্ত্রীর বাঁশের আঘাতে নারীর মৃ’ত্যু মোবাইল ফোনে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হ’ত্যা:গ্রে’প্তার ১ তথ্যপ্রযুক্তির সহায়তায় উদ্ধার ১৫ মোবাইল, মালিকদের হাতে তুলে দিল পুলিশ মহেশখালীতে শ্রীলঙ্কার নৌকা’সহ ২ জেলে উদ্ধার নওগাঁয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার , শোকের ছায়া উল্টো রথযাত্রায় ঠাকুরগাঁওয়ে হাজারো ভক্তের ঢল কুলিয়ারচরে বিএনপি নেতা জিল্লুর রহমান মাস্টারের স্মরণে আলোচনা সভা

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারে গণমিছিল

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ৪ জুলাই, ২০২৬

গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জনদুর্ভোগ লাঘব এবং জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে মৌলভীবাজারে গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্য জোট।

শনিবার (৪ জুলাই) বিকাল ৫টায় শহরের দেওয়ানী মসজিদের সম্মুখ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের সেন্ট্রাল রোড প্রদক্ষিণ করে সিকান্দার আলী রোড uসম্মুখে হামিদিয়া পয়েন্টে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা সেক্রেটারি মোঃ ইয়ামির আলী। এতে আরো বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির মৌলভীবাজার জেলা শাখার যুগ্মসমন্বয়ক এহসান জাকারিয়া, এনসিপি জেলা সদস্য সচিব মোঃ রুহুল আমিন, জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মোঃ আলা উদ্দীন শাহ, বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার অফিস সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ,মৌলভীবাজার পৌর জামায়াতের আমির হাফেজ মাওলানা তাজুল ইসলাম প্রমুখ।
“আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ,” “দালালি না রাজপথ রাজপথ রাজপথ, “দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা” প্রভৃতি স্লোগান সম্বলিত এই মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে মোঃ ইয়ামির আলী বলেন, একটি জাতীয় নির্বাচনের পর গোটা দেশবাসী আশা করেছিল বাংলাদেশ শান্তিপূর্ণভাবে চলবে, চাঁদাবাজি বন্ধ হবে, ফ্যাসিবাদী সব আচরণ চলবে না , সমাজের সকল ক্ষেত্রে বৈষম্য দূর হবে কিন্তু ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর গোটা জাতি যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল সেই নতুন বাংলাদেশ এখনো প্রতিষ্ঠিত হয় নাই। এখনো মৌলভীবাজার সহ সারাদেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষকে রুমে তালা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম বন্ধ করার পায়তারা চলছে। এই ধরনের উশৃঙ্খল আচরণ দেশবাসী প্রত্যাশা করে নাই, মৌলভীবাজার শান্তি প্রিয় শহর এই শহরে সকল ধরনের জুলুম নির্যাতন, চাঁদাবাজী এবং রাষ্ট্র ক্ষমতা প্রয়োগ করে জনগণকে কষ্ট দেয়ার যত অপচেষ্টা সব বন্ধ করার আহ্বান জানাচ্ছি।

‎এহসান জাকারিয়া বলেন, জুলাইয়ে আমরা একটি ইনসাফ ভিত্তিক রাস্ট্রের জন্য রক্ত দিয়ে ছিলাম, আমরা স্বৈরাচার হটিয়ে ছিলাম এই দেশকে শান্তি ও ইনসাফের রাস্ট্রে বানানোর জন্য, এখন দেখতে পাচ্ছি মনগড়া দেশ চালানো হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করবেন বলে ক্ষমতায় গিয়ে বেমালুম ভূলে গেছেন কিভাবে ক্ষমতায় এসেছিলেন। ১৭ বছর আওয়ামী লীগ সরকার সৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করে শেষ মেষ জুলাই আন্দোলনে ফলে ভারতে পালাতে বাধ্য হয়ে ছিলো, আপনারা যদি জুলাই সনদ বাস্তবায়ন না করেন তাহলে আপনাদেরকে একই পরিণতি বহন করতে হবে।আমরা স্মরণ করিয়ে দিতে চাই আপনারা জুলাই সনদ অতি দ্রুত বাস্তবায়ন করুন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নত করুন, দেশের দ্রব্যমূল্য যেভাবে উর্ধ্বগতি হয়েছে মানুষের আয়ত্তের মধ্যে নিয়ে আসুন।

মাওলানা আব্দুল আওয়াল বলেন, জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে। যদি জুলাই সনদ বাস্তবায়ন না করা হয় তাহলে বর্তমান সরকারও বাংলাদেশে থাকতে পারবে না।
প্রচন্ড গরম উপেক্ষা করে ১১ দলই ঐক্যের মিছিল সফল করার জন্য সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category