• সোমবার, ২৫ মে ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
Headline

গোসাইরহাটে মাদক সেবনে ৪ যুবকের কারাদণ্ড

মো সাহেদ আহমেদ, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ৬ মে, ২০২৬

শরীয়তপুরের গোসাইরহাটে মাদক সেবনের অপরাধে চার যুবককে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৫ মে) বিকেলে গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মেজিস্ট্রেট নুশরাত আার খানম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— গোসাইরহাট উপজেলার দাশের জঙ্গল গ্রামের রতন বেপারীর ছেলে রিয়াদ (২৭), কে ১০ দিনের কারাদন্ড ও ১০০ শত টাকা জরিমানা ও অপর তিনজন মিত্রসেন পট্টি গ্রামের আলি হোসেন কাজির ছেলে সুমন কাজি (২১) একই এলাকার মৃত কালাচান রাড়ির ছেলে সজিব রাড়ি (২৩),ও একই গ্রামের সিরাজ সরদারের ছেলে রিয়েল (৩২) কে ১৫ দিনের কারাদন্ড ও ১০০ শত টাকা জরিমানা করা হয়।

গোসাইরহাট থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, মাদক সেবনের দায়ে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয়।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চালনো হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category