• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
Headline
ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হ’ত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হ/ত্যা, ছেলে আটক রামপালে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় ছেলে নি’হ’ত, বাবা আহত কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু শরতের ভোরে প্রকৃতির নকশিকাঁথা, শাপলার সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা রাবিপ্রবিতে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ নিয়ে ইনফরমেশন সেশন কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আটক লিটন মহাজন লিটুর আরোগ্য কামনায় বিশেষ প্রার্থনা

জয়পুরহাটে আওয়ামী লীগ নেতার বাড়ি দখলের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

অন্যের বাড়ি দখলের অভিযোগে বিএনপির এক নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বাড়ি ছেড়ে দেওয়ার জন্য তাঁকে সাত দিনের সময় দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে বাড়ি না ছাড়ায় এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

বহিষ্কৃত মিজানুর রহমান জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। রোববার রাতে তাঁর বহিষ্কারাদেশ প্রকাশ করে আক্কেলপুর উপজেলা বিএনপি।

বহিষ্কারাদেশে বলা হয়েছে, মিজানুর রহমানের বিরুদ্ধে অন্যের বাড়ি দখলসহ সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে গত ২১ জুলাই তাঁকে বাড়িটি ছেড়ে দিতে সাত দিনের সময় দেওয়া হয়। কিন্তু সময় পার হওয়ার পরও তিনি বাড়িটি ছাড়েননি। পরে দলের ভাবমূর্তি রক্ষায় তাঁকে সব পদ ও সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহম্মেদ বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্মে জড়িত হলে তাঁকে ছাড় দেওয়া হবে না।

স্থানীয় ও অভিযোগের সূত্রে জানা যায়, রায়কালী গ্রামের প্রায় চার শতাংশ জমির ওপর বেলাল হোসেনের দোতলা পাকা বাড়ি রয়েছে। তিনি রায়কালী ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক। কয়েক বছর আগে বাড়িটি অগ্রণী ব্যাংকের জিয়ানগর শাখায় বন্ধক রেখে ১২ লাখ টাকা ঋণ নেন তিনি।

২০২৪ সালের ৫ আগস্টের পর বেলাল হোসেন বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে যান। পরে তাঁর স্ত্রী শাহনাজ বেগমও বাড়ি ছেড়ে চলে যান। এরপর মিজানুর রহমান বাড়িটি দখলে নেন বলে অভিযোগ করা হয়।

তবে মিজানুর রহমান বলেন, বাড়িটি যে জমির ওপর নির্মিত, সেটি আমাদের পৈতৃক সম্পত্তি। বেলাল হোসেন আমাদের জমি দখল করে বাড়ি করেছিলেন। আমরা নিজেদের জায়গা ফেরত নিয়েছি।

বাড়ি দখলের অভিযোগে বেলাল হোসেনের স্ত্রী শাহনাজ বেগম আক্কেলপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

এসআই বজলুর রহমান বলেন, আমি এলাকায় গিয়ে মিজানুর রহমানের সঙ্গে কথা বলেছি। তিনি জায়গাটি তাঁর দাদার বলে দাবি করেছেন। তবে বিষয়টি নিয়ে থানায় বসার কথা থাকলেও তিনি বসেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category