• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
Headline
ট্রেজারার পদে নোবিপ্রবির শিক্ষকদের উপেক্ষার চেষ্টা কোটালীপাড়া উপজেলা যুবদলকে সংগঠিত করতে মতবিনিময় ও আলোচনা সভা বাগেরহাটে গতিরোধ করে মধ্যযুগীয় কায়দায় মেরে চাঁদা আদায়ের অভিযোগ ভৈরবে প্রতিবেশী স্বামী-স্ত্রীর বাঁশের আঘাতে নারীর মৃ’ত্যু মোবাইল ফোনে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হ’ত্যা:গ্রে’প্তার ১ তথ্যপ্রযুক্তির সহায়তায় উদ্ধার ১৫ মোবাইল, মালিকদের হাতে তুলে দিল পুলিশ মহেশখালীতে শ্রীলঙ্কার নৌকা’সহ ২ জেলে উদ্ধার নওগাঁয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার , শোকের ছায়া উল্টো রথযাত্রায় ঠাকুরগাঁওয়ে হাজারো ভক্তের ঢল কুলিয়ারচরে বিএনপি নেতা জিল্লুর রহমান মাস্টারের স্মরণে আলোচনা সভা

টুঙ্গিপাড়ায় কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষ: নারী নি’হত, চালক গু’রুতর আ’হত

মো শান্ত শেখ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ১৬ মে, ২০২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সীমা সরকার (৪০) নামে এক নারী আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক মানিক সরকার (৩০) গুরুতর আহত হয়েছেন।
​শনিবার (১৬ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের জোয়ারিয়া বাজার সংলগ্ন কোটালীপাড়াগামী সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​নিহত সীমা সরকার পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার নৈলতলা গ্রামের সবুজ সরকারের স্ত্রী এবং সুব্রত সরকারের কন্যা। আহত মোটরসাইকেল চালক মানিকের সৌদি প্রবাসী চাচাতো ভাইয়ের স্ত্রী।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে মানিক সরকার তার ভাবি সীমা সরকারকে নিয়ে মোটরসাইকেলযোগে (পিরোজপুর-ল ১১-৪১৭৭) বরিশালের গৌরনদীতে তাঁর চাচা শ্বশুরের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে জোয়ারিয়া বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকা-মেট্রো-উ ১৪-৩৮১৬ নম্বরের একটি দ্রুতগামী কাভার্ডভ্যানের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

​সংঘর্ষে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মুখ ও মাথায় গুরুতর আঘাত পান সীমা সরকার। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেল চালক মানিক সরকারের হাত, পাসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়।

​এদিকে দুর্ঘটনার পর পরই স্থানীয়দের সহায়তায় কাভার্ডভ্যান চালক মো. শামীম শেখকে (৩৫) আটক করেছে পুলিশ। আটক শামীম গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকার মৃত ঠান্ডা শেখের ছেলে।
​টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাভার্ডভ্যানটি জব্দ এবং এর চালককে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে পরবর্তী প্রক্রিয়ার জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category