শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

টুঙ্গিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩

মোঃ শান্ত শেখ, টুঙ্গিপাড়া প্রতিনিধি / ১১ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩ পহেলা বৈশাখ। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। ১৪ এপ্রিল মঙ্গলবার (পহেলা বৈশাখ) দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। “নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

শোভাযাত্রায় অংশ নেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম, সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার, কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, সিনিয়র মৎস কর্মকর্তা দেবাশী বাছার, টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী, টুংগীপাড়া পৌর বিএনপি’র সভাপতি মোল্লা এমদাদ হোসেন এবং সিনিয়র সাংগঠনিক সম্পাদক ডাক্তার আবু জাফরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃনরা

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরেন। শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত।
এছাড়া অনুষ্ঠানের অংশ হিসেবে ঐতিহ্যবাহী পান্তা-ভাতসহ বিভিন্ন বাঙালি খাবারের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত অতিথিরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category