• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
Headline
টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকসহ আটক ২ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক হাতিয়ার চরাঞ্চলের শিক্ষার আলো থেকে বঞ্চিত এখনো হাজারো শিশু রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অর্থ কমিটির ৯ম সভা নাসিরনগরে টানা বৃষ্টিতে পেঁয়াজের বাজারে বেড়েছে দাম কালীগঞ্জে বিধবা-প্রতিবন্ধী পরিবারের জমি জবরদখলের অভিযোগ কুমিল্লায় ২০ কেজি গাঁজা’সহ ১ মাদক ব্যবসায়ী আটক কুমিল্লায় ৩ বছরে বিজিবির জব্দ ৫২ কোটি টাকার মাদক ধ্বংস দৈনিক প্রলয়ের নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শ্রদ্ধা, শোভাযাত্রা ও সাংস্কৃতিক আয়োজনে স্মরণ করা হলো কমরেড মণি সিংহকে

টুঙ্গিপাড়ায় বাশবাড়িয়া খাল বিলে থেকে চায়না দুয়ারি জাল উদ্ধার

মো.শান্ত শেখ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ১ জুলাই, ২০২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দেশীয় মাছ রক্ষার্থে বাশবাড়িয়া খাল বিলে অভিযান চালিয়ে ২৮০,০০০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়েছে।

বুধবার (১ জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাশবাড়িয়া খাল থেকে ১৪৪০ মিটার ও(৭২পিচ) জাল উদ্ধার করে মৎস্য বিভাগ।
পরে সেগুলো ডুমুরিয়া ইউনিয়ন পরিষদ মাঠে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এসময় উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলার জ্যৈষ্ঠ মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, অভিযানে সহযোগীতা করেন বাঁশবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃজাবেদ হোসেন ও সঙ্গীয় পুলিশ সদস্যরা
জ্যৈষ্ঠ মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় বলেন, মাছের প্রজনন মৌসুমে অসাধু শ্রেনীর মানুষেরা বিভিন্ন খাল বিলে অবৈধ চায়না দুয়ারি জাল পেতে রেখে দেশীয় মাছ নষ্ট করছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আজ এই ইউনিয়নে অভিযান চালিয়ে ১৪৪০ মিটার জাল উদ্ধার করা হয়েছে। পরে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
তিনি আরো বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষার্থে অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category