• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
Headline
মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট-সার জব্দ, আটক ২২ কুলিয়ারচরে জুয়েল হ’ত্যা: প্রতিবাদে সড়ক অবরোধ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম ওয়াদুদ ভুঁইয়ার উপহারে চেংগী নদীতে নৌকা, স্বস্তি আট-দশ গ্রামের মানুষের কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা-২ অনুষ্ঠিত নান্দাইলে যুবদল নেতা ফেরদৌসকে কু’পিয়ে আ’হত আটক ২ হালুয়াঘাটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় জরুরি সভা চালের ড্রামের ভেতর মিললো ২০৭ পিস ট্যাপেন্টাডল আটক ১ মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবারও ঈর্ষনীয় সফল্য কুমিল্লা সদর হাসপাতাল কক্ষে ঢুকল বৃষ্টির পানি, ভোগান্তিতে রোগীরা ঠাকুরগাঁওয়ে তিনজনের এক মাসের কা’রাদ’ণ্ড

টুঙ্গিপাড়া বর্ণি যুব সমাজের উদ্যোগে শুরু হচ্ছে ২ ই জুন ৪ দলীয় বিগ ফুটবল টুর্নামেন্ট

মো. শান্ত শেখ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ৩০ মে, ২০২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ক্রীড়াপ্রেমীদের অংশগ্রহণে আয়োজন করা হয়েছে দিনব্যাপী ৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬। স্থানীয় যুব সমাজের উদ্যোগে আগামী ০২ জুন ২০২৬ (রোজ মঙ্গলবার) টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে বর্ণি উচ্চ বিদ্যালয় মাঠে।
আয়োজক সূত্রে জানা গেছে, এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং যুব সমাজকে সুস্থ বিনোদনের আওতায় আনতেই এ আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট চারটি দল—
১. নেহাটা ব্রাইট ফিউচার স্পোর্টিং একাডেমি, রূপসা, খুলনা
২. বাঁশবাড়িয়া স্পোর্টস একাডেমি, টুঙ্গিপাড়া
৩. শহীদ মনসুর স্মৃতি সংঘ, সদর উপজেলা, রূপসা, খুলনা
৪. বর্ণি পূর্বপাড়া ইয়ং সোসাইটি স্পোর্টস ক্লাব, টুঙ্গিপাড়া
টুর্নামেন্টের প্রথম পুরস্কার হিসেবে রাখা হয়েছে ৩০ হাজার টাকা, এবং দ্বিতীয় পুরস্কার ২৫ হাজার টাকা।
খেলার সূচি অনুযায়ী, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে নেহাটা ব্রাইট ফিউচার স্পোর্টিং একাডেমি ও বর্ণি পূর্বপাড়া ইয়ং সোসাইটি স্পোর্টস ক্লাব। অপর ম্যাচে খেলবে বাঁশবাড়িয়া স্পোর্টস একাডেমি এবং শহীদ মনসুর স্মৃতি সংঘ।
আয়োজক কমিটি জানিয়েছে, খেলাগুলো নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচ শুরু হবে সকাল ১০টায় এবং দ্বিতীয় ম্যাচ দুপুর ১২টায়। ফাইনাল খেলা বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্ট সফল করতে বিশেষ আর্থিক সহযোগিতা করেছেন সৌদি প্রবাসী ও বর্ণি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শিপন শেখ এবং আশরাফুল খান।
এদিকে, স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে এ আয়োজন ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। আয়োজক কমিটি সকলকে উপস্থিত থেকে খেলা উপভোগ করার আমন্ত্রণ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category