• বুধবার, ২০ মে ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
Headline
সাংবাদিকদের ওপর হা’মলা: গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের সংবাদ বর্জনের ঘোষণা অভিনব কায়দায় পাচারকালে ১৯শ ৮০ পিস ইয়াবাসহ আটক বটতলা হাটে পশুর অতিরিক্ত টোল আদায় ইজারাদারের প্রতিনিধিকে জরিমানা কুমিল্লা শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ওসি: ব্রাহ্মণপাড়ার ফারুক হোসেন ইতালির রোমে কেরানীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হবে আওয়ামীলীগের শাসনামলে করা মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার কালবৈশাখীর বজ্র কেড়ে নিল এক কোমলমতি শিক্ষার্থীর প্রাণ কালীগঞ্জে তিনদিন ব্যাপী ‘ভূমিসেবা মেলার’ আনুষ্ঠানিক উদ্বোধন রাণীনগরে ৩দিন ব্যপী ভূমিসেবা মেলার উদ্বোধন কুমিল্লা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ঢাবি অধ্যাপক ড. ইস্রাফীল

রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

নবগঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. ইস্রাফীল।

বুধবার (৬ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩’-এর ১০(১) ধারা অনুযায়ী তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে আগামী চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ পর্যন্ত যেটি আগে ঘটবে তিনি উপাচার্যের দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি তার মূল পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। প্রয়োজনে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

জানা গেছে, অধ্যাপক ড. মো. ইস্রাফীল ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে ১৯৯১ সালে স্নাতক সম্পন্ন করেন। পরে ১৯৯৯ সালে কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের স্ট্রিট থিয়েটার বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছেন। ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত বিভাগীয় চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া বাংলাদেশসহ ভারত, নেপাল, ভুটান, দক্ষিণ কোরিয়া, চীন, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মিশর, ফিলিপাইন, ইতালি, স্পেন, পোল্যান্ড, ফ্রান্স ও চেক প্রজাতন্ত্রে বিভিন্ন কর্মশালা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমে অংশ নিয়েছেন তিনি।

পদ্ধতিগত অভিনয়, স্থানীয় নাট্যরীতি, নৃবৈজ্ঞানিক বিশ্লেষণ এবং মিতব্যয়ী দৃশ্যরূপের জন্য তিনি বিশেষভাবে পরিচিত। তার কাজ থিয়েটারকে সমাজমুখী, অংশগ্রহণমূলক ও চলমান সাংস্কৃতিক চর্চা হিসেবে প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নবগঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মো. ইস্রাফীলের নিয়োগের সংবাদ প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার বয়ে যাচ্ছে। শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাবেক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে তাকে অভিনন্দন জানাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category