• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
Headline
ট্রেজারার পদে নোবিপ্রবির শিক্ষকদের উপেক্ষার চেষ্টা কোটালীপাড়া উপজেলা যুবদলকে সংগঠিত করতে মতবিনিময় ও আলোচনা সভা বাগেরহাটে গতিরোধ করে মধ্যযুগীয় কায়দায় মেরে চাঁদা আদায়ের অভিযোগ ভৈরবে প্রতিবেশী স্বামী-স্ত্রীর বাঁশের আঘাতে নারীর মৃ’ত্যু মোবাইল ফোনে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হ’ত্যা:গ্রে’প্তার ১ তথ্যপ্রযুক্তির সহায়তায় উদ্ধার ১৫ মোবাইল, মালিকদের হাতে তুলে দিল পুলিশ মহেশখালীতে শ্রীলঙ্কার নৌকা’সহ ২ জেলে উদ্ধার নওগাঁয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার , শোকের ছায়া উল্টো রথযাত্রায় ঠাকুরগাঁওয়ে হাজারো ভক্তের ঢল কুলিয়ারচরে বিএনপি নেতা জিল্লুর রহমান মাস্টারের স্মরণে আলোচনা সভা

ঠাকুরগাঁও হাসপাতালে বেড়েছে চুরির ঘটনা, আতঙ্কে রোগী ও স্বজনরা

রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে দিন দিন বেড়ে চলেছে চুরির ঘটনা। চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা ওয়ার্ড, কেবিন, লিফট ও বারান্দা থেকে মোবাইল ফোন, মানিব্যাগ, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী হারানোর অভিযোগ করছেন। এক সপ্তাহে অন্তত সাতটি চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এতে রোগী ও স্বজনদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সরেজমিনে জানা যায়, বালিয়াডাঙ্গী উপজেলার বাসিন্দা মাসুদ রানা গত ২৮ জুন অসুস্থ বাবাকে দেখতে হাসপাতালে আসেন। কিছু সময়ের জন্য কেবিনের বাইরে গেলে এক ব্যক্তি মোবাইল ফোন চার্জ দেওয়ার কথা বলে কেবিনে প্রবেশ করে তার মানিব্যাগ ও নগদ ১৭ হাজার ৫০০ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে তিনি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

মাসুদ রানা অভিযোগ করে বলেন, ঘটনার পর থানায় জিডি করলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

একই দিনে আরও দুজন চুরির শিকার হয়েছেন বলেও তিনি দাবি করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন গড়ে প্রায় দেড় হাজার রোগী চিকিৎসাসেবা নিতে হাসপাতালে আসেন। অতিরিক্ত রোগীর চাপ এবং মানুষের অবাধ যাতায়াতের সুযোগে সংঘবদ্ধ চোরচক্র বিভিন্ন ওয়ার্ড ও কেবিনে প্রবেশ করে চুরির ঘটনা ঘটাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

চুরির শিকার হওয়া রোগীর স্বজন ফয়সাল জানান, মেডিসিন বিভাগে যাওয়ার সময় লিফটে ওঠার পর নিচে নেমে দেখেন তার মানিব্যাগ নেই।

আরেক ভুক্তভোগী আমেনা বেগম বলেন, রোগীকে দেখতে হাসপাতালে এসে তার হাতে থাকা ব্যাগ এক যুবক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ কারণে হাসপাতালে সবসময় আতঙ্ক নিয়ে চলাফেরা করতে হচ্ছে।

ভুক্তভোগীদের অভিযোগ, একের পর এক চুরির ঘটনা ঘটলেও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা না থাকায় চোরচক্র আরও বেপরোয়া হয়ে উঠছে।

এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফিরোজ জামান জুয়েল বলেন, চুরি প্রতিরোধে হাসপাতালের বিভিন্ন স্থানে ৫২টি সিসিটিভি ক্যামেরা চালু রয়েছে। এছাড়া আগামী মাসের শুরু থেকে ৩০ জন আনসার সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।

তিনি রোগী ও স্বজনদেরও মূল্যবান জিনিসপত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
হাসপাতালে ধারাবাহিক চুরির ঘটনায় রোগী ও স্বজনরা নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার এবং চোরচক্রের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category