• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
Headline
জনগণের কথা না শুনলে আমরা পথ হারাবো : আইনমন্ত্রী পাঁচবিবিতে বেড়া ভেঙে ফলদ গাছ কেটে ফেলার অভিযোগ মুকসুদপুরে ক্ষুদ্র ঋণ বিতরণের মধ্য দিয়ে বিজের শাখা কার্যালয় উদ্বোধন ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ পাঁচবিবিতে আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কুমিল্লায় মেহেদী হ’ত্যা: চার আসামির নাম প্রকাশ, অটোরিকশা উদ্ধার গোপালগঞ্জে সরকারি পুকুর ও সড়কের গাছ কেটে নেওয়ার দুই পৃথক অভিযোগ নাসিরনগরে স্পিডবোট বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ২ কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ. লীগ নেতা ১০ ঘণ্টা পর ফের আটক

দুই সন্তান রেখে প্রেমিকের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী

নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

ছবি: সংগৃহীত -প্রবাসীর স্ত্রী ও তার প্রেমিক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুই নাবালিকা সন্তানকে রেখে পরকীয়া প্রেমিকের সঙ্গে এক গৃহবধূ পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে স্বামীর ঘর থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগে তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৬ আগস্ট রাতে উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রবাসী জাফর মিয়ার স্ত্রী হামিদা আক্তার (৩০) একই এলাকার দিপু চৌধুরী (২২)-এর সঙ্গে পালিয়ে যান বলে অভিযোগ করা হয়।

বাড়ি থেকে যাওয়ার সময় তিনি দুই ভরি স্বর্ণালংকার ও জমি বন্ধকের জন্য রাখা ২ লাখ টাকা নিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় দুই সন্তানকে বাড়িতে রেখে যান তিনি। পরে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে সাংবাদিকদের কাছে এসব অভিযোগের কথা জানান জাফর মিয়ার বাবা বাবুল মিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category