শিরোনাম :
শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭ জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, ড. আসিফ মিজান বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরুর দাবিতে মানববন্ধন ভৈরবে গভীর রাতে বাড়িঘর ভাঙচুর, লুটপাট; থানায় অভিযোগ ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক গোপালগঞ্জে বৃদ্ধ নাহিদা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার জেলা পুলিশের নজরদারিতে ৯ হাজার লিটার জ্বালানি তেল জব্দ হার্টে ছিদ্র নিয়ে জন্ম—৮ মাসের মুনতাসীরকে বাঁচাতে পরিবারের আকুতি টাঙ্গাইল মির্জাপুরে নারীসহ ৫ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

দুদকের মামলায় সাবেক এমপি আউয়াল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট

Reporter Name / ৩৬১ Time View
Update : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

প্রায় ৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল ও তার স্ত্রীর বিরুদ্ধে দুটি চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৩ এপ্রিল) দুদকের প্রধান কার্যালয়ে ওই চার্জশিট অনুমোদন দিয়েছে বলে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২০ সালের ৩০ সেপ্টেম্বর মামলা দুটি দায়ের করা হয়েছিল। ওই মামলায় সাবেক এমপি আউয়াল দম্পতির ৪৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

দুদকের এজাহার সূত্রে জানা যায়, প্রথম মামলার চার্জশিটে পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়ালের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৫ কোটি ৮ লাখ ৬০ হাজার টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। দ্বিতীয় চার্জশিটে তার স্ত্রী পারভীনকে আসামি করা হয়েছে। তদন্তে ক্ষমতার অপব্যবহার করে স্বামীর প্রভাব ও আর্থিক সহায়তায় ৯০ লাখ ৬২ হাজার ৬৩৩ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জনের অভিযোগ আনা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category