শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

দৌলতপুরে আইন শৃংখলার চরম অবনতি ॥ যুবককে অস্ত্রের মুখে অপহরণ করেছে সন্ত্রাসীরা

মোঃ সাইফুল ইসলাম / ২০৮ Time View
Update : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীর চর রিফুজি পাড়া গ্রামে ১২ সেপ্টেম্বর শুক্রবার রাত অনুমানিক ৯টার দিকে সাইফুল ইসলাম নামে এক যুবককে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। সাইফুল গ্রামের মিরাজ মালিথার ছেলে এবং পেশায় ছাগলের ব্যবসায়ী।
উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর এলাকায় সাইফুল ইসলাম (৪০) নামে একজনকে অপহরণ করা হয়েছে বলে জানা গেছে। তিনি ওই এলাকার মৃত মিরাজ মালিথার ছেলে এবং দীর্ঘদিন ধরে ছাগল ব্যবসার সাথে জড়িত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম রাতের খাবার শেষে বাড়ি থেকে বৈরাগীরচর বাজারে যাওয়ার পথে একদল অস্ত্রধারী সন্ত্রাসী নদীপথে এসে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে। অপহরণকারীরা ৭-৮ জন ছিল, তারা যাবার সময় আতঙ্ক ছড়াতে এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং পরে সাইফুলকে স্পিডবোটে তুলে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় মরিচা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, সাইফুল একজন পরিচিত ছাগল ব্যবসায়ী। রাত ৯টার দিকে বৈরাগীরচর বাজারে যাওয়ার পথে একদল অস্ত্রধারী সন্ত্রাসী তাকে অপহরণ করে নিয়ে যায় এবং যাবার সময় আতঙ্ক ছড়াতে এক রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে। এলকায় আইন শৃংখলার চরম অবনতি দেখা দিয়েছে, প্রতিদিন খুন,গুম,চাঁদাবাজী মাদক ব্যবসা চরম আকার ধারণ করেছে, সাধারণ মানুষ চরম আতংকিত।

অপহরণের ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, রাত ৯টার দিকে সাইফুল নামে একজনকে অপহরণ করা হয়েছে এমন একটি খবর পেয়েছি। বিষয়টি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি। তবে, এখনও পর্যন্ত ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেয়নি। স্থানীয় বাসিন্দা আলম আলী ও আব্দুস সালাম জানান, রাত ৮টার দিকে দুই রাউন্ড গুলির শব্দ শোনার পর এলাকায় চিৎকার শুরু হয়। ঘটনাস্থলে গিয়ে তারা জানতে পারেন, সন্ত্রাসীরা সাইফুলকে অপহরণ করেছে। বাধা দিতে গেলে সন্ত্রাসীরা দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকাবাসীকে আতঙ্কিত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category