শিরোনাম :
শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭ জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, ড. আসিফ মিজান বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরুর দাবিতে মানববন্ধন ভৈরবে গভীর রাতে বাড়িঘর ভাঙচুর, লুটপাট; থানায় অভিযোগ ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক গোপালগঞ্জে বৃদ্ধ নাহিদা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার জেলা পুলিশের নজরদারিতে ৯ হাজার লিটার জ্বালানি তেল জব্দ হার্টে ছিদ্র নিয়ে জন্ম—৮ মাসের মুনতাসীরকে বাঁচাতে পরিবারের আকুতি টাঙ্গাইল মির্জাপুরে নারীসহ ৫ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

দৌলতপুরে পুলিশ ও বিজিবি’র পৃথক অভিযানে অস্ত্র সহ মাদক উদ্ধার//আটক-২জন

মোঃ সাইফুল ইসলাম / ১২৮ Time View
Update : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর পৃথক
অভিযানে দু’টি অবৈধ অস্ত্র, গুলি এবং গাঁজা সহ দুইজনকে আটক করেছে। অভিযানে ১টি দেশীয় ওয়ান শুটার
গান, ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড গুলি এবং দুই কেজিগাঁজাজব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা
গেছে, ৯ অক্টোবর ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের
ডাংমড়কা গ্রামে একটি বাড়িতে অভিযান চালায় দৌলতপুর থানার এস আই বিপ্লব, এস আই লিংকন সরকার সহ
সঙ্গীয় ফোর্স। অভিযানে ঐ বাড়ির শয়নকক্ষ থেকে ১টি দেশীয় ওয়ান শুটার গানসহ মাহাবুল ইসলাম (৫২) নামে
একজনকে আটক করা হয়।

এ সময় তার ছেলে হিরো (৩২) পালিয়ে যায়। মাহাবুল ইসলাম ওই গ্রামের মৃত ইয়াদ
আলীর ছেলে। এরপর একইদিন সকাল সাড়ে ৬টার দিকে, কুষ্টিয়া ৪৭ বিজিবির মহিষকুন্ডি বিওপির দায়িত্বপূর্ণ
হাতিশালা এলাকায় টহলকালে বিজিবির একটি দল ফিরোজ খান (৫৬) নামের এক মাদক কারবারিকে ২ কেজি
গাঁজাসহ আটক করে।

ফিরোজ খান ভাগজোত গ্রামের মৃত ফয়েজ মাস্টারের ছেলে। এ সময় তার সাথে থাকা
হোসেন উদ্দিন (২৫) ও বাবুল (৩০) পালিয়ে যায়। এর আগে ৪৭ বিজিবির চল্লিশ পাড়া বিওপির আওতাধীন
আলিমডোবা এলাকায় টহলকালে বিজিবি সদস্যরা মালিকবিহীন অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি
ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করে।

পরে বিজিবি আসামীসহ অস্ত্র ও মাদক দৌলতপুর থানায় সপর্দ
করে। এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোলায়মান শেখ বলেন, আমাদের একটি টিম
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ একজনকে আটক করেছে। এছাড়াও বিজিবির পৃথক
অভিযানে মালিকবিহীন অবস্থায় অস্ত্র এবং গাঁজাসহ একজনকে আটক করে থানায় সোপর্দ করেছে। তাদের
বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category