• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
Headline
কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার রাউজানে এয়াছিন শাহ্ (রঃ) হেফজ ও এতিমখানার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নি’হ’ত ২, আ’হত ৫ নাগেশ্বরীর ধানক্ষেতে মিললো মানুষের বিচ্ছিন্ন পা জনমনে আ’ত’ঙ্ক পাঁচবিবির কড়িয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় সীরাতুন্নবী (সা.) উদযাপন কোতয়ালী থানার অভিযানে ৪০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রে’প্তার ১২ কুমিল্লা বুড়িচংয়ে বড় ভাইয়ের হাতে ছোটভাই খু/ন কুমিল্লা বুড়িচং থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-১ অষ্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নাতে রাসুল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অষ্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে লাখো মানুষের ঢল: বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত

রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস’ পালিত

মো.কামরুল ইসলাম, রাঙ্গামাটি প্রতিনিধি:
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

যথাযোগ্য মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলায় ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) জুলাই বিপ্লবের বীর শহিদদের স্মরণে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের পক্ষ থেকে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।​এদিন সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার (এসপি) জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নেতৃত্বে জেলা পুলিশের একটি দল স্থানীয় ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের পর শহিদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন পুলিশ কর্মকর্তা ও সদস্যরা। এ সময় শহিদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়।​শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ তারেক সেকান্দার সহ রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।
​শ্রদ্ধা নিবেদন শেষে পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব বলেন, জুলাই বিপ্লবের শহিদদের আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁদের এই মহান ত্যাগকে ধারণ করে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও নিরাপদ সমাজ গঠনে রাঙ্গামাটি জেলা পুলিশ সর্বদা পেশাদারিত্বের সাথে কাজ করে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category