• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
Headline
কলিজা ভুনা রান্না করে না দেয়ায় যুবকের পরিবারের সাথে অ’ভিমানে আ’ত্ম’হ’ত্যা কুড়িগ্রামের ৮ কেজি গাঁহাসহ এক যুবককে গ্রেপ্তার প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবির অভিযোগ, ভৈরবে বিএনপি নেতা গ্রেপ্তার টাঙ্গাইলে বজ্রপাতে বাবা-মেয়ের মৃ’ত্যু ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রে’প্তার চাঁনশিকারী সীমান্তে বিজিবির সফল অভিযান, আ’টক ৩ চো’রাকারবারি সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নওগাঁর দুই শীর্ষ এনসিপি নেতাকে শোকজ ঠাকিরগাঁওয়ে গড়েয়ার ৭শত পিস ইয়াবাসহ আটক ১ বিএসএফের চেষ্টা ব্যর্থ, ১৭ জনকে শূন্য রেখায় আটকে দিল বিজিবি জয়পুরহাটের মানবিকতার আড়ালে মাদ্রাসার জমি দখলের অ’ভিযোগ ‎

রাজনৈতিকভাবে হেনস্তা ও অপপ্রচারের বিরুদ্ধে শামীমের সংবাদ সম্মেলন

এম,এ মালেক,হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ১৮ মে, ২০২৬

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ১ নং ভুবনকুড়া ইউনিয়নের বাসিন্দা মহসিন আলম শামীম তাঁর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে চালানো অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
১৭ মে রোববার দুপুরে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর বিরুদ্ধে ছড়ানো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার জবাবে তিনি এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

​সংবাদ সম্মেলনে মহসিন আলম শামীম উল্লেখ করেন যে, তিনি এবং তাঁর পরিবারের সকল সদস্য দীর্ঘ দিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সক্রিয় রাজনীতির সাথে জড়িত। তিনি দাবি করেন, তাঁর এই রাজনৈতিক অবস্থানের কারণেই একটি কুচক্রী মহল তাঁকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালাচ্ছে।

​বক্তব্যে তিনি ২০১৮ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলের একটি ঘটনার অবতারণা করেন। শামীম জানান,​তৎকালীন সময়ে রাজনৈতিকভাবে হেনস্তা করার উদ্দেশ্যে একটি মিথ্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছিল।
​বিজিবি সদস্যরা তাঁকে ক্যাম্প নিয়ে যায় এবং পরবর্তীতে তৎকালীন আওয়ামী লীগের কিছু নেতাকর্মী তাঁকে ব্ল্যাকমেইল করে একটি মামলায় ফাঁসিয়ে দেয়।
​উক্ত মামলায় তাঁর পাশাপাশি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন শাহীনকেও আসামি করা হয়েছিল।

​মহসিন আলম শামীম বলেন, পরবর্তীতে বিজ্ঞ আদালত সমস্ত তথ্য-প্রমাণ বিবেচনা করে তাঁদের নির্দোষ সাব্যস্ত করেন এবং মামলা থেকে সম্পূর্ণ অব্যাহতি প্রদান করেন।
​”আদালত যেখানে আমাদের নির্দোষ প্রমাণ করে অব্যাহতি দিয়েছেন, সেখানে আজ নতুন করে রাজনৈতিক ফায়দা লুটতে সেই পুরোনো ঘটনাকে কেন্দ্র করে অপপ্রচার চালানো হচ্ছে।”

​বর্তমানে চালানো এই অপপ্রচারকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে তিনি এর তীব্র নিন্দা জানান। একই সাথে, এই অপপ্রচারের পেছনে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে খুব শীঘ্রই তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি উচ্চারণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category