• সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
Headline
ঈদ শুভেচ্ছা জানালেন জেলে সমিতির সভাপতি ছালা উদ্দিন (মাঝি) কুলিয়ারচরে মাদ্রাসা ছাত্রীকে যৌ’ন নি’র্যা’তন; ইমাম গ্রে’ফ’তা’র ১৮শত টাকা বাঁচাতে ট্রাকে চড়া, প্রা’ণ গেল নওগাঁর ৯ বন্ধুর কুমিল্লা দাউদকান্দিতে ১০ কেজি গাঁজাসহ মা’দক ব্যবসায়ী গ্রে’ফ’তার উপকূল এক্সপ্রেসের ছাদে বজ্রাঘাত, প্রা’ণ গেল যাত্রীর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: ট্রাক উল্টে প্রাণ গেল ১৫ জনের রামিসা হত্যা: সোহেল ও স্ত্রী অ’ভিযুক্ত, পুলিশের চার্জশিট দেশের স্বার্থ অটুট রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক চুক্তি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রামিসার বিচার ৭ দিনের মধ্যে, ছুটি বাতিলের ইঙ্গিত-স্বরাষ্ট্রমন্ত্রী জাল প্রাপ্যতা শিট কাণ্ডে কাস্টমস প্রোগ্রামার আতিকুরের বেতন কমলো দুই ধাপ

শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ী নিহত

প্রতিনিধি :
প্রকাশকাল : মঙ্গলবার, ১ মে, ২০১৮

গাজীপুরের শ্রীপুরে জয়দেবপুরগামী ডেমু ট্রেনে কাটা পড়ে আব্দুর রহমান (৩৫) নামের এক কাঁচাফল ব্যবসায়ী নিহত হয়েছেন। ১লা মে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে লোহাগাছ সাতরাস্তা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কালিঙ্গা গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে। সে বৈরাগীরচালা গ্রামের নুর মোহাম্মদের বাড়িতে ভাড়া থেকে শ্রীপুরের বিভিন্ন গ্রাম থেকে কাঁচা ফল ক্রয় করে ঢাকায় সরবরাহ করত।

নিহতের স্বজনদের বরাত দিয়ে শ্রীপুর ষ্টেশন মাস্টার হারুনুর রশিদ জানান, নিহত আব্দুর রহমান আজ দুপুরে লোহাগাছ এলাকার বিভিন্ন বাড়ি থেকে কাঁচা আম ক্রয় করে লোহাগাছ সাতরাস্তা মোড় সংলগ্ন রেল লাইনে বসে ছিলেন। এসময় ময়মনসিংহ থেকে জয়দেবপুর গামী ডেমু ট্রেনের নীচে কাটা পড়ে নিহত হয়। এতে তার শরীরের একাংশ লোহাগাছ পড়লেও অর্ধাংশ বিন্দুবাড়ী গিয়ে পড়ে। এঘটনায় নিহতের লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category