• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
Headline
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অর্থ কমিটির ৯ম সভা নাসিরনগরে টানা বৃষ্টিতে পেঁয়াজের বাজারে বেড়েছে দাম কালীগঞ্জে বিধবা-প্রতিবন্ধী পরিবারের জমি জবরদখলের অভিযোগ কুমিল্লায় ২০ কেজি গাঁজা’সহ ১ মাদক ব্যবসায়ী আটক কুমিল্লায় ৩ বছরে বিজিবির জব্দ ৫২ কোটি টাকার মাদক ধ্বংস দৈনিক প্রলয়ের নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শ্রদ্ধা, শোভাযাত্রা ও সাংস্কৃতিক আয়োজনে স্মরণ করা হলো কমরেড মণি সিংহকে নবীগঞ্জে আম গাছে থেকে যুবকের মরদেহ উদ্ধার মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে-মির্জা ফখরুল মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে গোপালগঞ্জে সভা

শ্রীমঙ্গলে চায়ের দোকানে গ্লাসের আঘাতে প্রাণ গেল এক ব্যক্তির

মনজু বিজয় চৌধুরী,মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ২৭ জুন, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চায়ের দোকানে পানি খাওয়ার গ্লাসকে কেন্দ্র করে গ্লাসের আঘাতে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। নিহত সোহেল মিয়া (৩৪) উপজেলার আলিশারকুল গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে। তিনি শ্রীমঙ্গল পৌর শহরের সিন্দুরখান সড়কে ভাড়া বাসায় থাকতেন।
শুক্রবার (২৬ জুন) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত ইসমাইল মিয়া (৩২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি সিন্দুরখান সড়ক এলাকার ফজর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালের দিকে সোহেল মিয়া সিন্দুরখান সড়কের সিএনজি স্ট্যান্ডসংলগ্ন একটি চায়ের দোকানে চা পান করতে যান। এ সময় পানি খাওয়ার গ্লাস দেওয়া নিয়ে ইসমাইল মিয়ার সঙ্গে তাঁর কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ইসমাইল মিয়া দোকানে থাকা একটি কাচের গ্লাস দিয়ে সোহেলের মাথায় আঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর মাথায় পাঁচটি সেলাই দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়িতে ফিরে যান। তবে দুপুরের পর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আবার হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তাঁর মৃত্যু হয়।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক অর্নিবান দেব জানান, সোহেল মিয়ার মাথায় আঘাতের চিহ্ন ছিল এবং সেখানে পাঁচটি সেলাই দেওয়া হয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় পুনরায় হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ তদন্ত আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে ঘটনার পরপরই অভিযান চালিয়ে পৌর শহর থেকে অভিযুক্ত ইসমাইল মিয়াকে আটক করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, সোহেল মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category