• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
Headline
জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলার মাসিক সভা অনুষ্ঠিত ফকিরহাটে এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভায়, হাসনাত আব্দুল্লাহ জেলা পুলিশ, সাতক্ষীরার মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬ সন্দ্বীপ থানার ওসি সুজন হালদার শ্রেষ্ঠ নির্বাচিত সাতক্ষীরা তরুণীর সঙ্গে ভিডিও ভাইরাল,জামায়াত এমপি বললেন দ্বিতীয় স্ত্রী আপনাদের দোয়া ও পরামর্শ নিয়েই বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবো ,হাসনাত আবদুল্লাহ বাগেরহাটে ব্যানার নিয়ে মিছিলের চেষ্টা ছাত্রলীগের ১৭ কর্মী আটক বৃন্দাবন সরকারি কলেজের নতুন উপাধ্যক্ষ অধ্যাপক এ কে এম হারুনুর রশীদ ১০ পুলিশ সদস্যের বদলী উপলক্ষে ভৈরব হাইওয়ে থানায় বিদায় সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান

হবিগঞ্জে সড়কে কলেজছাত্র নি’হত, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ১০ মে, ২০২৬

হবিগঞ্জ শহরের ধুলিয়াখাল বাইপাস সড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাহিদুল ইসলাম (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। রোববার দুপুরে এ দুর্ঘটনার পর ঘটনাস্থল ও শহরের বাসস্ট্যান্ড এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

‎নিহত জাহিদুল ইসলাম বাহুবল উপজেলার মিরপুর গ্রামের আব্দুস শহীদের ছেলে। তিনি হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।

‎প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে হবিগঞ্জগামী একটি বাস ধুলিয়াখাল বাইপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা জাহিদুল ইসলামের মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

‎দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হবিগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তারা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। এতে শহরের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

‎বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযোগ করেন, সড়কে বাসগুলোর বেপরোয়া গতির কারণেই বারবার প্রাণহানির ঘটনা ঘটছে। তারা দোষীদের শাস্তি ও নিরাপদ সড়কের দাবি জানান।

‎বৃন্দাবন সরকারি কলেজের শিক্ষার্থী তানজিব সারোয়ার বলেন, “আমাদের সহপাঠীর মৃত্যু খুবই দুঃখজনক। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

‎হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, দুর্ঘটনায় এক কলেজছাত্র নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পরে শিক্ষার্থীদের অবরোধের কারণে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category