• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
Headline
কলিজা ভুনা রান্না করে না দেয়ায় যুবকের পরিবারের সাথে অ’ভিমানে আ’ত্ম’হ’ত্যা কুড়িগ্রামের ৮ কেজি গাঁহাসহ এক যুবককে গ্রেপ্তার প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবির অভিযোগ, ভৈরবে বিএনপি নেতা গ্রেপ্তার টাঙ্গাইলে বজ্রপাতে বাবা-মেয়ের মৃ’ত্যু ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রে’প্তার চাঁনশিকারী সীমান্তে বিজিবির সফল অভিযান, আ’টক ৩ চো’রাকারবারি সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নওগাঁর দুই শীর্ষ এনসিপি নেতাকে শোকজ ঠাকিরগাঁওয়ে গড়েয়ার ৭শত পিস ইয়াবাসহ আটক ১ বিএসএফের চেষ্টা ব্যর্থ, ১৭ জনকে শূন্য রেখায় আটকে দিল বিজিবি জয়পুরহাটের মানবিকতার আড়ালে মাদ্রাসার জমি দখলের অ’ভিযোগ ‎

হাওরবাসীর স্বপ্নের সড়ক ভাঙনের মুখে, ব্যবস্থা না নিলে বিচ্ছিন্ন হবে যোগাযোগ

মো.রুবেল মিয়া,অষ্টগ্রাম(কিশোরগঞ্জ)প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ১৩ মে, ২০২৬

কিশোরগঞ্জের অষ্টগ্রামে উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের নওগাঁও গজিয়া খালের তীব্র পানির স্রোতে বিলীনের মুখে পড়েছে প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সড়ক।

বুধবার (১৩ মে) সরেজমিনে গিয়ে দেখা যায়, গত এক সাপ্তাহে ভয়াবহ ভাঙনে নদীগর্ভে চলে গেছে প্রায় ৩০০ মিটার সড়ক। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় রয়েছেন কয়েক হাজার মানুষ।

স্হানীয়রা বলেন, পানির স্রোতের তীব্রতা এতটাই বেশী যে মুহূর্তে মাটি ধসে খালে চলে যাচ্ছে। ভাঙনের কারণে ঝুঁকিতে পড়েছে নওগাঁও-চাতলপাড় সেতুর সংযোগ সড়ক, স্হানীয় বাজারসহ অসংখ্য বাড়ি-ঘর। দ্রুত কার্যকর ব্যবস্হা না নিলে পুরো এলাকার যোগাযোগ ব্যবস্হা বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

বাঙ্গালপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান বলেন, ইতোমধ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এলজিইডি ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ভেঙে যাওয়া এলাকা পরিদর্শন করেছেন।

অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি ​সৈয়দ সাঈদ আহমেদ বলেন, রাস্তাটি রক্ষা করা না গেলে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ধসে পড়বে। মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানের প্রতি অনুরোধ, তিনি যেন দ্রুত এই নওগাঁও গ্রামের দিকে নজর দেন।

অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক
​জাকির হোসেন মুকুল বলেন, রাস্তা ও গ্রামের বর্তমান অবস্থা দেখলে বুক ফেটে যায়। প্রশাসনের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।

উপজেলা বিএনপি যুগ্ন সাধারণ সম্পাদক
​এস এম নিজামুল হক নজরুল বলেন, হাওর অঞ্চলের এটিই প্রধান সড়ক। প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তা ব্যবহার করেন। এটি ভেঙে গেলে সাধারণ মানুষের দুর্ভোগের শেষ থাকবে না।

অষ্টগ্রাম উপজেলা প্রকৌশলী মো. মোজাম্মেল হক বলেন, রাস্তাটি রক্ষায় আমরা কাজ করছি। আশা করছি দ্রুতই জিও ব্যাগ বরাদ্দ পাওয়া যাবে এবং কাজ শুরু হবে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলপন, আগামীকাল থেকেই বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ শুরু করা হবে। তবে এলজিইডি যদি সড়কটি যথাযথ স্লোপিং করে দেয়, তাহলে স্হানীয় ভাবে ভাঙনের ঝুঁকি অনেকটাই কবে আসবে।

হাওরবাসীর স্বপ্নের এই সড়ক ও জনপদ রক্ষায় দ্রুত স্থায়ী বাঁধ বা টেকসই প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category