• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
Headline
জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলার মাসিক সভা অনুষ্ঠিত ফকিরহাটে এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভায়, হাসনাত আব্দুল্লাহ জেলা পুলিশ, সাতক্ষীরার মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬ সন্দ্বীপ থানার ওসি সুজন হালদার শ্রেষ্ঠ নির্বাচিত সাতক্ষীরা তরুণীর সঙ্গে ভিডিও ভাইরাল,জামায়াত এমপি বললেন দ্বিতীয় স্ত্রী আপনাদের দোয়া ও পরামর্শ নিয়েই বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবো ,হাসনাত আবদুল্লাহ বাগেরহাটে ব্যানার নিয়ে মিছিলের চেষ্টা ছাত্রলীগের ১৭ কর্মী আটক বৃন্দাবন সরকারি কলেজের নতুন উপাধ্যক্ষ অধ্যাপক এ কে এম হারুনুর রশীদ ১০ পুলিশ সদস্যের বদলী উপলক্ষে ভৈরব হাইওয়ে থানায় বিদায় সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান

হাতিয়ায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সভা অনুষ্ঠিত

হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:
প্রকাশকাল : শনিবার, ২৭ জুন, ২০২৬

দুনিয়ার মজদুর এক হও”—এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালীর হাতিয়ায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) হাতিয়া শাখার উদ্যোগে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) সকাল ১১টায় আয়োজিত এ সভায় জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলা শাখার নেতাকর্মী এবং সমর্থকরা অংশগ্রহণ করেন। সভায় শ্রমজীবী মানুষের অধিকার, সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করা, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) হাতিয়া শাখার সভাপতি কমরেড মাঈন উদ্দিন লেলিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা আরিফুল ইসলাম নাদিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী জেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক তপন সোম।

বক্তারা বলেন, দেশের শ্রমিক, কৃষক ও খেটে খাওয়া মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় গণআন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে। একই সঙ্গে গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার এবং শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

সভায় আরও বক্তব্য রাখেন জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ। তারা সংগঠনের আদর্শ ও কর্মসূচি সাধারণ মানুষের মাঝে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান এবং আগামী দিনের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন।
সভায় দলীয় নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category