শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে কুলিয়ারচরের বিএনপি নেতা মো.আরশ মিয়া

মুহাম্মদ কাইসার হামিদ,নিজস্ব প্রতিনিধি / ৬৯ Time View
Update : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নবাসী সহ সকল শ্রেণি পেশার মানুষকে উষ্ণ শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন কুলিয়ারচর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক, দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি, কুলিয়ারচর পোল্ট্রি ডিলার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ও মেসার্স নিউ সততা পোল্ট্রি ফিড এন্ড চিকস্ এর স্বত্বাধিকারী আলহাজ্ব মো. আরশ মিয়া।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আবারো ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভ্রাতৃত্ব, ঈদ মানেই ভালোবাসা ও সৌহার্দ্য। এই পবিত্র ঈদ আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি, সমৃদ্ধি ও আনন্দ।
‎তিনি আরও বলেন, শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার রক্ষায় আমরা সর্বদা সচেষ্ট; এবারের ঈদ যেন সবার জীবনে সুখ, সমৃদ্ধি ও নিরাপত্তা বয়ে আনতে পারে। ছয়সূতী ইউনিয়ন‑সহ দেশের সর্বস্তরের জনগণকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক মোবারকবাদ ও অগ্রিম ঈদ মোবারক।
‎শুভেচ্ছা বার্তায় তিনি সমাজের বিত্তবান ও নব্য উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা ঈদের আনন্দ ভাগাভাগি করি এবং আমাদের আশপাশের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াই। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, মানবিক ও উন্নত সমাজ গড়ে তোলাই আসল লক্ষ্য।
‎বিএনপি নেতা মো. আরশ মিয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও দেশনায়ক বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এবং আমরা কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম ভাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছি।

‎‎পরিশেষে তিনি দেশ ও জাতির মঙ্গল, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় সকলের প্রতি দোয়া ও শুভকামনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category