• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
Headline
ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হ’ত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হ/ত্যা, ছেলে আটক রামপালে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় ছেলে নি’হ’ত, বাবা আহত কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু শরতের ভোরে প্রকৃতির নকশিকাঁথা, শাপলার সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা রাবিপ্রবিতে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ নিয়ে ইনফরমেশন সেশন কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আটক লিটন মহাজন লিটুর আরোগ্য কামনায় বিশেষ প্রার্থনা

কান্দিরপাড়ে নকশাবহির্ভূত নির্মাণ, সিলভার আলী ও কাজী টাওয়ারের কাজ বন্ধ

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকায় অনুমোদিত নকশা ও নির্মাণবিধি অনুসরণ না করার অভিযোগে সিলভার আলী টাওয়ার ও কাজী টাওয়ারের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ (কুউক)।

রোববার (৩০ আগস্ট) কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবুর নেতৃত্বে পরিচালিত অভিযানে ভবন দুটির নির্মাণকাজ পরিদর্শন করা হয়। এ সময় অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণকাজ পরিচালনা এবং সংশ্লিষ্ট নির্মাণবিধি যথাযথভাবে পরিপালনের বিষয়ে ভবন মালিক ও সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, নির্ধারিত জায়গা ছাড়ার বিধানসহ অনুমোদিত নকশার বিভিন্ন শর্ত যথাযথভাবে অনুসরণ না করেই ভবন দুটির নির্মাণকাজ চালিয়ে যাওয়া হচ্ছিল। অভিযানের সময় বিষয়টি পরিদর্শন ও যাচাই-বাছাই করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু বলেন, নগরীতে ভবন নির্মাণের ক্ষেত্রে অনুমোদিত নকশা ও সংশ্লিষ্ট বিধিবিধান মেনে চলতে হবে। কেউ এসব বিধিবিধান অমান্য করে নির্মাণকাজ করলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উন্নয়ন কর্তৃপক্ষ আরো জানিয়েছে, নগরীর অন্যান্য ভবন নির্মাণের ক্ষেত্রেও অনুমোদিত নকশা ও নির্মাণবিধি পরিপালনের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদারকি করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category