• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
Headline
টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ২১৯ বোতল মা’দকসহ গ্রে’প্তার ১ কালিগঞ্জে ট্রাকচাপায় ৬বছরের শিশুর মৃ’ত্যু, চালক আটক মৌলভীবাজার মাহবুব আলী খাঁনের ৪২তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া মাহফিল কুমিল্লায় র‍্যাবের পৃথক অভিযানে বিদেশি সিগারেট ও গাঁজাসহ আটক-১ গাজীপুর ৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান আটক কুড়িগ্রামে সাংবাদিকের ওপর হা’ম’লার প্রতিবাদে মানববন্ধন সাতক্ষীরায় সড়কপথে চাঁদাবাজি বন্ধে পুলিশ সুপারের মতবিনিময় কালীগঞ্জ পৌরসভার প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ কুমিল্লার লাকসামে সোহান হ/ত্যা: মিজানুরের যা’ব’জ্জীবন অষ্টগ্রামে ৪ কেজি গাঁজাসহ দুই মা’দক কারবারি গ্রে’প্তার

কালীগঞ্জ পৌরসভার প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ

মোঃ মুক্তাদির হোসেন, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার অর্থায়নে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগষ্ট) বিকেলে কালীগঞ্জ পৌর মিলনায়তনে দুইটি ট্রেডে ৬০ জন প্রশিক্ষণার্থীর প্রত্যেককে যাতায়ত ভাতা বাবদ ৩ হাজার টাকা ও সনদপত্র বিতরণ করা হয়। প্রশিক্ষার্থীদের মাঝে ভাতা ও সনদপত্র তুলে দেন কালীগঞ্জ পৌর প্রশাসক এটিএম কামরুল ইসলাম।
এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সামসুজ্জামান আকন্দ, পৌর সহকারী প্রকৌশলী মো. মন্নুর আহমেদ, হিসাবরক্ষণ কর্মকর্তা দুলাল মোড়ল, টিকাদান সুপারভাইজার মোশারফ হোসেন, উচ্চমান সহকারী রিয়াদ হাসান, বাজার পরিদর্শক শিপলু চন্দ্র দাস ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
জানা যায়, কালীগঞ্জ পৌরসভার ৩০ জন যুবক-যুবতী কম্পিউটারে এবং ৩০ জন ড্রাইভিংয়ে এক মাসব্যাপী প্রশিক্ষণে অংশ নেয়। প্রশিক্ষণ শেষে তাদের যাতায়াত ভাতা হিসেবে নগদ ৩ হাজার টাকা ও সনদপত্র দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category